কেমন কাটবে আগামী সপ্তাহ, জেনে নিন সাপ্তাহিক রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 30, 2019, 10:40 AM IST
কেমন কাটবে আগামী সপ্তাহ, জেনে নিন সাপ্তাহিক রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে এই সপ্তাহ কর্মজগতে কতটা প্রভাব পরবে এই সপ্তাহে কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে সাপ্তাহিক রাশিফল

মেষ- সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভাল চলললেও পরের দিকে জটিলতা আসতে পারে। গাড়িতে চড়ার সময় বাড়তি সতর্ক থাকুন। সম্পত্তি কেনাবেচার জন্য ভালো সময়। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে সপ্তাহের শেষে। আর্থিক বিষয়ে একটু চাপ থাকতে পারে। বাড়িতে কোনও অতিথির আগমন ঘটতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। শরীরের ভোগান্তিতে কষ্ট বাড়বে।

বৃষ-  সংসারিক শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায় মিশ্র প্রভাব পড়বে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি খুবই ভাল সময়। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাখাতে খরচ বাড়বে।

মিথুন -কর্মক্ষেত্রে সহকর্মদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সামাজিক কাজকর্মের মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। শরীরের কোনও অংশে আঘাত লাগতে পারে। খরচ বাড়বে। কর্মক্ষেত্রে বাড়তি কাজের দায়িত্ব নিতে হতে পারে। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমেরক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দাম্পত্য সমস্যার সমাধান হবে।

কর্কট- এই সপ্তাহে বাড়িতে এবং কর্মক্ষেত্রে বুঝে-শুনে বাক্য ব্যয় করুন। সংসারারিক অশান্তিতে জড়িয়ে পড়তে হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আছে।কোনও কাজ করার আগে ভালোভাবে চিন্তা করুন। খুব কাছের লোকের শরীর খারাপ থাকায় মনে কষ্ট বাড়তে পারে। পরিবার নিয়ে বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। লটারিতে অর্থ প্রাপ্তির যোগ আছে। 

সিংহ - বাড়তি খরচের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। সমাজে প্রভাব- প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সন্তানদের উন্নতিতে মানসিক শান্তি লাভ করবেন। ভ্রমণের যোগ আছে। ব্যবসার দিক খুব একটা ভালো যাবে না। তাই হাতে টাকা কম থাকবে। বাবা-মার সঙ্গে কোনও বিষয়ে অশান্তি হতে পারে। স্ত্রীর শরীর খারাপ হওয়ায় খরচ বাড়বে।

কন্যা- তুচ্ছ কারণে বাড়ির লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। যাঁরা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষে এই সপ্তাহ খুব ভালো। স্ত্রীর সঙ্গে কোনও কারণে অশান্তি হতে পারে। কাজের জায়গায় পরিশ্রম করলে সাফল্য আসবে। বাড়তি কাজের ফলে শরীরে ক্লান্তি বাড়বে। যাঁরা গবেষণার কাজে যুক্ত, তাঁদের জন্য ভালো সময়। বাড়তি খরচ হওয়ায় চিন্তা বাড়বে। বাইরে যাওয়ার সুযোগ আছে।

তুলা-এই সপ্তাহে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। খুব কাছের কোনও লোকের সঙ্গে ঝামেলা হতে পারে। বাইরে কোনও লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অনেক দূর যাবে। ব্যবসা এই সপ্তাহে ভালো হবে না। বাড়তি কথা বলায় কাজের জায়গায় সমস্যা বাড়তে পারে। বাড়ির লোকের শরীর খারাপ থাকায় খরচ বাড়বে। চাকরির নতুন সুযোগ আসতে পারে।

বৃশ্চিক- এই সপ্তাহে প্রেমে প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। পেটের কোনও সমস্যার জন্য এই সপ্তাহে কষ্ট বাড়বে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। গবেষণার কাজে যাঁরা যুক্ত, তাঁদের জন্য ভালো সময়। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বানচাল হতে পারে। কোনও ছোট কারণে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

ধনু- বাড়িতে বাইরের অতিথি আসার যোগ আছে। খরচ বেশি হওয়ায় সঞ্চয় কমবে। ব্যবসার কাজে মহাজনের সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও বিষয়ে আঘাত পেতে পারেন। ফলে মনে কষ্ট বাড়বে। বাবা-মায়ের সঙ্গে কোনও ব্যাপারে সমস্যা হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচ বাড়ায় সংসারে অশান্তি বাড়বে।

মকর -এই সপ্তাহে শরীরে নানারকমের রোগের প্রাদুর্ভাব হতে পারে। স্ত্রীর সঙ্গে ঝামেলা হলেও তা মিটে যাবে। নতুন ব্যবসা শুরু হতে পারে। আর্থিক সমস্যা থাকায় অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীর কারণে বদনাম হতে পারে। কাছের লোকের আবদার মেটাতে গিয়ে খরচ অনেক বাড়তে পারে। রক্তচাপের সমস্যা বাড়তে পারে। সবাই মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে।

কুম্ভ- এই সপ্তাহে কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারে অশান্তি হলেও তা মিটে যাবে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হবে। সন্তানের পড়াশোনার জন্য ভালো খবর আসবে। বাইরের কোনও শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। জমি কেনা বেচা নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে।

মীন -শরীর খারাপ থাকায় খরচ অনেক বাড়বে। ফলে সঞ্চয় কম হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও ভেস্তে যেতে পারে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। এই সপ্তাহে আগুন থেকে একটু সাবধান থাকুন। পরিবারে অশান্তি বাড়তে পারে। কাজ ভালো করায় চাকরির জায়গায় সুনাম বাড়বে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল