'নারী দিবসে নতুন জন্ম আমার', বিজেপিতে যোগ দিয়ে জানালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

Published : Mar 08, 2021, 07:00 PM ISTUpdated : Mar 08, 2021, 07:01 PM IST
'নারী দিবসে নতুন জন্ম আমার', বিজেপিতে যোগ দিয়ে জানালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

সংক্ষিপ্ত

ফের বিজেপিতে তারকা যোগ এলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সোমবার হেস্টিংসে যোগদান করেন তিনি মানুষের কাজ করতে বিজেপিতে বলে জানান তনুশ্রী  

বিধানসভা নির্বাচনের আগে তারকা যোগদানের লড়াই অব্যাহত তৃণমূল-বিজেপিতে। এবার বিজেপিতে যোগ দিলেন টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কয়েক দিন ধরেই তনুশ্রীর বিজেপিতে যোগদানের বিষয়ে জল্পনা চলছিল। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিক যোগদানের। সোমবার বিজেপির হেস্টিংসে নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন বড়পর্দার তারকা অভিনেত্রী।

মানুষের হয়ে কাজ করার জন্যই বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন তনুশ্রী চক্রবর্তী। নারী দিবসে জীবনের নতুন ইনিংস যোগ দিতে পেরে খুশি অভিনেত্রী। তনুশ্রী বলেন,'আজ নারী দিবস। সব সময়ে মানুষের জন্যই কাজ করেছি। মানুষকে আনন্দ দিয়েছি। আজ নতুন জন্ম আমার। বিশ্ব নারী দিবস আজ। আজ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার।' বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তনুশ্রী বলেন, এখনই এই বিষয়ে কথা বলতে পারছি না, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেম। তবে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত।

এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন ছোট ও বড় পর্দার একাধিক অভিনেতা, অভিনেত্রী। হিরণ, যশ, পায়েল, শ্রাবন্তী, রুদ্রনীলের পর রবিবার ব্রিগেডের মঞ্চে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। নরেন্দ্র মোদি তাঁকে বাংলার ঘরের ছেলে হিসেবে পরিচয় করান। আজ তনুশ্রী চক্রবর্তীর বিজেপিতে যোগ দান বিধানসভা ভোটের আগে বিজেপির আরও এক চমক বলেই মন করছে রাজনৈতিক মহল। এবারের ভোটে তারকাদের লড়াই অন্যমাত্রা পেতে চলেছে বলেই মত সকলের। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?