সোমবার মমতার উত্তরবঙ্গ সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, হারানো জমি পুনরুদ্ধার হবে কি

Published : Feb 01, 2021, 10:55 AM ISTUpdated : Feb 01, 2021, 10:56 AM IST
সোমবার মমতার উত্তরবঙ্গ সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে,  হারানো জমি পুনরুদ্ধার হবে কি

সংক্ষিপ্ত

সোমবার  উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হারানো জমি পুনরুদ্ধারে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি  প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রয়েছে দলীয় কর্মসূচিও উদ্বোধন করবেন একাধিক উন্নয়নমূলক প্রকল্প 

সোমবার  উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা চার দিনের এই সফরে হারানো জমি পুনরুদ্ধারে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। এদিন প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। তবে এই সফরে ডুয়ার্সে দিকে মূলত জোর দিচ্ছেন তিনি।

 


লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার শিরোনামে এসেছে কোচবিহার, আলিপুরদুয়ার গোষ্ঠী কোন্দলের খবর। উত্তরের জেলাগুলিতে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব এতটাই বেশি যে কয়েক মাসের ব্যবধানে তিনবার জেলা সভাপতি বদল করা হয়েছে আলিপুরদুয়ারে। তবে সাংগঠনিক বদল আনলেও  পুরোপুরি মেটানো যায়নি।লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে উত্তরের একমাত্র চোপড়া ও রাজগঞ্জ বিধানসভা বাদ দিয়ে বাকি ৫২টি আসনেই পিছিয়ে রয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে স্থানীয়দের মন পাওয়ার পাশাপাশি দলীয় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 


 

 

উল্লেখ্য,  সোমবার দুপুর ২টা ১০ মিনিটে বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে বাঘাযতীন পার্কে যাবেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিপি সিং। সভাস্থলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার নিরাপত্তাও খতিয়ে দেখেন।সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। উত্তরের পাহাড় থেকে শুরু করে সমতলের ৮ জেলার সর্বত্রই একযোগে এই অনুষ্ঠান শুরু হবে। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তরবঙ্গের ৯ ব্যক্তিত্বকে বঙ্গবিভূষণ প্রদান করবেন তিনি। একই সঙ্গে দুঃস্থ, মেধাবী, কৃতী, পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করবেন এবং উদ্বোধন করবেন একাধিক উন্নয়নমূলক প্রকল্প। 


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Yuva Sathi: যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা, বেকার যুবকদের জন্য নয়া পদক্ষেপ সরকারের
Ajker Bangla News live: পেনশন যথেষ্ট নয়! অবসরে নিশ্চিন্ত আয় চাই? জেনে নিন ৪টি মিউচুয়াল ফান্ডের সম্ভাব্য রিটার্ন