
এবার ত্রিপুরার আদালত থেকে সমন পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ সালের ভোট পরবর্তী সময় ত্রিপুরার খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতে ডাকা হল অভিষেককে। আগামী ২২ জুন তাঁকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দিতে হবে।
আলিপুর আদালত মারফত এই সমন পৌঁছেছে কালীঘাটে অভিষেকের বাড়িতে। জানা গিয়েছে, আদালত মারফত সমন পাঠানোক জন্য আলিপুর আদালত একজন বেলিফ নিয়োগ করেছে। নিয়ম অনুসারে, এই ধরনের সমন পৌঁছাতে স্থানী থানায় জানিয়ে যেতে হয়। নিয়ম হচ্ছে সমন পৌঁছে দেওয়ার জন্য আদালতকে প্রথমে বেলিফ নিয়োগ করতে হবে। তারপর সেই বেলিফ প্রথমে কালীঘাট থানায় যান। তারপর কালীঘাট থানার বাহিনী বুধবার বিকেলে ওই বেলিফকে নিয়ে যান ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তৃণমূল নেত্রীর বাড়িতে।
জানা গিয়েছে, বেলিফের ওপর নির্দেশ ছিল এই সময় অভিষেকের হাতে দিতে হবে। এবং ওই ঠিকানায় দেওয়ালে সেঁটে দিতে হবে। তার ছবি তুলে রাখতে হবে। যখন এই সময় নিয়ে বেলিফ পৌঁছান সে সময় উপস্থিত ছিলেন কিছু তৃণমূল নেতা। ছিলেন কুণাল ঘোষ। তিনি এই সমন দেওয়ালে না সেঁটে তা রিসিভ করিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচন পরবর্তী সময় খোয়াই থানায় তাঁর নামে অভিযোগ জমা পড়ে। সেই মামলার প্রেক্ষিতে ডাকা হয় অভিষেককে।
এদিকে আবার এবার সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে জানালেন জোড়া যুক্তি। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার মামলায় সিআইডি তলবের প্রেক্ষিতে আরও কিছুটা সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রের খবর, একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে হাজিরা এড়ানোর পেছনে প্রধানত দুটি কারণ দর্শিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে, যার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে। এই মামলাতেই গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.