
Abhishek Banerjee: "আমি কখনই কটা আসনে জিতব সেটা বলি না।" হাওড়ার জগৎবল্লভপুরের সভায় এমন কথা বলার পরই তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বড় দাবি করলেন। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দাবি,"আমি খুব বেশি ভবিষ্যদ্বাণী করি না, তবে ২০২১ ও ২০২৪ সালে আমার পূর্বাভাস সঠিক ছিল, ২০২৬ সালেও তা মিলে যাবে।"হাওড়ার জগতবল্লভপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেতা বলেন, প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পার করে ফেলেছে। অভিষেকের দাবি, প্রথম দফার পর বিজেপি-র শীর্ষ নেতৃত্ব চাপে পড়ে গিয়েছে। প্রসঙ্গত, গতকাল ভোটের শেষে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটের প্রার্থী কুণাল ঘোষ দাবি, প্রথম দফায় ১৫২টি-র মধ্যে তৃণমূল ১৩৫টি আসন জিততে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি, প্রথম দফায় তৃণমূল অন্তত ১২৫টি আসনে জিতছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে, প্রথম দফায় বিজেপি ১১০টি-র বেশি আসনে জিততে চলেছে।
হাওড়ার সভা অভিষেক দাবি করেন, "আমি জ্যোতিষী নই। তবে আমি যখনই রাজনৈতিক ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি, তা মেলে। ২০২১ সালে মিলেছে, ২০২৪ সালে মিলেছে, আর এ বারও মিলবে।"পাশাপাশি অভিষেক বলেন, যাঁরা বিজেপির রাজনীতি করেন, তাঁরা মানুষ হিসেবে ভালো নন। দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে বিজেপি-কে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীকে ৫০ হাজারেরও বেশি ভোটে জেতাতে হবে। এমনই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, "চোরেরা, ডাকাতেরা, ধর্ষকেরা অপরাধ করে আগে জেলে যেত। এরা এখন বিজেপিতে যোগদান করে। আপনার এলাকায় কোনও ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত লোক বিজেপি করে কি? যত চোর, চিটিংবাজ, বেইমান, পাতাখোর, গদ্দার সব দেখবেন বিজেপিতে নাম লিখিয়েছে।" এই আসনের বিজেপি প্রার্থীকে গোবিন্দ হাজরাও তীব্র আক্রমণ করেন অভিষেক। জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী তৃণমূলের আবর্জনা। আমরা ময়লার বালতিতে ফেলছি। অমিত শাহ কুড়িয়ে আনছে। আপনারা কেন এক্সপায়ার্ড মালগুলোকে ভোট দেবেন? যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, সেগুলো বিজেপি নিয়ে জগাখিচুড়ি তৈরি করছে। খেলে পেটখারাপ হবে।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.