Abhishek Banerjee: হাসপাতালেই আছেন অভিষেক (abhishek banerjee latest news)। এখনও মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি (abhishek banerjee news)। প্রসঙ্গত, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়েই জানান, “অভিষেকের মাথায় একটু চোট রয়েছে। সঙ্গে বিভিন্ন জায়গায় চোট আছে। ও বলছে, গা-বমি ভাব আছে একটা। চিকিৎসকরা এই বিষয়ে সঠিকভাবে জানাতে পারবেন।"
Mamata Banerjee Abhishek Banerjee: "উপরমহলের চাপে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না!" বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে মমতাhttps://t.co/Su3LQG55rS#mamatabanerjee #abhishekbanerjee #tmc
— Asianetnews Bangla (@AsianetNewsBN) May 30, 2026
অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংসদের উপর হামলা কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়। এটি সেই জনগণের উপর আক্রমণ, যারা তাঁকে নির্বাচিত করেছেন এবং আমাদের সকলের সম্মিলিত উত্তরাধিকার গণতন্ত্রের উপরেও আঘাত। এটাই বিজেপির প্রতিশোধের রাজনীতির কুৎসিত রূপ। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে না। কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, উভয়কেই হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ও নিশ্চিত করতে হবে যে, কোনও জন প্রতিনিধিকে, তিনি যে দলেরই হোন না কেন, তাঁর নিরাপত্তা নিয়ে আর কখনও দুশ্চিন্তা করতে না হয়। অভিষেকবাবু, আমার সমবেদনা আপনার এবং আপনার পরিবারের প্রতি রইল। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।"
অন্যদিকে, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, আইটিইউ বিভাগে চিকিৎসা চলছে অভিষেকের। জানা যাচ্ছে, এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শনিবার বিকেলে, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কার্যত, স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি।
सांसद अभिषेक बनर्जी जी पर सोनारपुर में हुआ हमला बेहद निंदनीय है।
एक सांसद पर हमला सिर्फ़ एक व्यक्ति पर हमला नहीं - यह उस जनता पर है जिसने उन्हें चुना, और उस लोकतंत्र पर है जो हम सबकी साझी विरासत है।
यह BJP की बदले की राजनीति का घिनौना रूप है। राजनीतिक मतभेद कभी हिंसा का कारण…— Rahul Gandhi (@RahulGandhi) May 30, 2026
অভিষেককে ঘিরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। এমনকি, এলোপাথাড়ি চড় এবং ঘুষিও চলতে শুরু করে। সেইসঙ্গে, এলাকার মহিলারা পচা ডিম ছুঁড়তে থাকেন। কোনওমতে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা। মাথায় দেন একটি হেলমেট। অভিষেকের জামা ছিঁড়ে যায় এবং ভেঙে যায় চশমাও। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখান থেকে বের করেন আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনওমতে উদ্ধার করা হয় অভিষেককে। যেখান সেখান থেকে উড়ে আসতে থাকে পচা ডিম এবং সঙ্গে তারস্বরে এলাকার জনতা চেঁচাতে থাকেন ‘চোর-চোর' বলে। তারপর তাঁকে সোজা নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পৌঁছে যান।
কিন্তু সেই হাসপাতালে কোনও কোনও ট্রিটমেন্ট হচ্ছে না অভিযোগ মমতার। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলেও, কিছুক্ষণ পরেই তাঁকে বের করে আনা হয়। তারপরেই মমতা অভিযোগ করেন, “এখানে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে। তাই আমরা এখান থেকে শিফ্ট করছি।"
এরপরেই অভিষেককে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের একটি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.