
TMC Leader Arrest: পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা (tmc leader arrested list)। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা এবং তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ (TMC Leader Arrest)।
অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে একটি পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভাঙড়ের এক বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতেই হাফিজুল মোল্লা এবং শাহজাহান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, তাঁকে মারধর এবং খুনের চেষ্টাও করে অভিযুক্তরা। এই ঘটনার তদন্তে নেমে, খুনের চেষ্টা, অশান্তির জন্য অস্ত্র নিয়ে বেআইনি জমায়েত, গুরুতর আঘাত করার চেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা, অপরাধমূলক ভয় প্রদর্শন এবং বেআইনি অস্ত্র মজুত করা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারের সময় থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই হাফিজুল মোল্লা। বিধানসভা ভোটের প্রচার চলাকালীন তাঁর একটি মন্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দেয়। এই তৃণমূল নেতা বলেন, “রেজাল্টের পর বিরোধীদের উপর স্টিম রোলার চালানো হবে।" কার্যত, প্রকাশ্যে হুমকি দিতে শোনা যায় তাঁকে। ফলে, তৃণমূলের সেই বিতর্কিত পঞ্চায়েত প্রধান আবার গ্রেফতার হলেন।
এবার সেই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। পরে নির্বাচন কমিশনের নির্দেশে গত ৪ এপ্রিল সকালে, তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও কিছুদিনের মধ্যেই জামিন পেয়ে যায় হাফিজুল।
অন্যদিকে, মুমুর্শিদাবাদের নবগ্রাম থেকে একটি পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে গুলি করে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় খুনের অভিযোগ এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল এনায়েতের বিরুদ্ধে।
তবে স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন, তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ার জেরে এতদিন তাঁর বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপই নেওয়া হয়নি প্রশাসনের তরফে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই পুলিশ এবার সক্রিয় হয়ে তাঁকে গ্রেফতার করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.