পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফেব্রুয়ারিতে রাজ্যে ফের শীতের আমেজ ফিরেছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
ফেব্রুয়ারি পড়তে না পড়তেই বদল হয়েছে আবহাওয়া। নামতে শুরু করেছে তাপমাত্রা। জেলায় জেলায় ফের দেখা দিয়েছে শীতের আমেজ। আবহাওয়ার পরিবর্তন দেখে যথারীতি থতমত খাচ্ছেন রাজ্যবাসী। আবহাওয়ার পরিবর্তনের কারণ হিসেব সামনে এল পশ্চিমী ঝঞ্ঝার কথা।
26
জানা হিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। মেঘ কেটে গেলে ফের নামবে পারদ। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নামবে পারদ। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
36
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রী। তেমনই জেলার তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে।
জানা গিয়েছে, আরও কমতে পারে তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া-তে তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা নামতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ মিলবে মূলত সন্ধে থেকে রাত পর্যন্ত।
তেমনই উত্তরবঙ্গেও এখনও শীতের মেজাজ অব্যাহত থাকহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর জেলাতেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ জিগ্রি পর্যন্ত
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.