LIVE NOW
Published : Sep 20, 2026, 08:41 AM ISTUpdated : Sep 20, 2026, 10:15 AM IST

Ajker Bangla News live: Asian Games 2026 - প্রথম পদক জিতল ভারত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ঘরে এল রূপো

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

10:15 AM (IST) Sep 20

Asian Games 2026 - প্রথম পদক জিতল ভারত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ঘরে এল রূপো

২০২৬ এশিয়ান গেমসে ভারত প্রথম পদক পেল শুটিংয়ে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনম মাসকার, এলাভেনিল ভালারিভান এবং বিদর্সা বিনোদের দল ১৮৯৮.০ স্কোর করে রৌপ্য জিতেছে। ১৯০৪.২ স্কোর নিয়ে চিন সোনা এবং ১৮৯৭.১ স্কোর নিয়ে জাপান ব্রোঞ্জ পেয়েছে। মাত্র ০.৯ পয়েন্টের ব্যবধানে জাপানকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ভারত।

Read Full Story

09:56 AM (IST) Sep 20

মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর

তৃণমূলের অন্দরে কি মমতা-বিরোধী ছক তৈরি হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ১৪ জন তৃণমূল প্রার্থীকে হারানোর তালিকা তৈরি হয়েছিল বলে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তালিকার শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি বিরোধী দলনেতার।

Read Full Story

09:35 AM (IST) Sep 20

UPI - রেল, ছোট দোকান, শপিং মল কোথায় কোথায় UPI পেমেন্ট করলে চার্জ লাগবে? রইল সহজ চার্ট

UPI: ১৫ অক্টোবর ২০২৬ থেকে ২০০০ টাকার বেশি পেমেন্টে চার্জ প্রযোজ্য হবে। কোথায় কোথায় পেমেন্ট করলেই টাকা কাটবে? রইল চার্ট

Read Full Story

08:45 AM (IST) Sep 20

WB Weather Alart: গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস?

WB Weather Alart: উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে।

 

Read Full Story

More Trending News