কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:25 AM (IST) Nov 20
পলতা থেকে টালা পর্যন্ত ১০৭ বছরের পুরনো ৭২ ইঞ্চি জলের পাইপ ফেটে যাওয়ায় পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ হলেও উত্তর কলকাতায় জলের ঘাটতি দেখা দিয়েছে।
08:24 AM (IST) Nov 20
খারাপ আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এবং শোভাযাত্রা রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে রীতি মেনে বৃহস্পতিবারই ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর দুর্যোগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি।
08:23 AM (IST) Nov 20
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে শনিবারেও উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।