LIVE NOW
Published : Nov 25, 2026, 08:13 AM ISTUpdated : Nov 25, 2026, 08:29 AM IST

Ajker Bangla News Live: Vietnam Explosion - ভিয়েতনামের হ্যানয়ে হটপট রেস্তোরাঁয় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! মৃত ৬, আহত ১০-এর বেশি (দেখুন ভিডিও)

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

The explosion-ravaged hotpot restaurant in Hanoi, Vietnam

08:32 AM (IST) Nov 25

Vietnam Explosion - ভিয়েতনামের হ্যানয়ে হটপট রেস্তোরাঁয় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! মৃত ৬, আহত ১০-এর বেশি (দেখুন ভিডিও)

ভিয়েতনামের হ্যানয়ে একটি হটপট রেস্তোরাঁয় সন্দেহভাজন গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Read Full Story

08:14 AM (IST) Nov 25

SC On WB SIR: এসআইআর-এর কারণে বঞ্চিত সরকারি সুবিধা থেকে, রাজ্যকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের

এসআইআর-এর কারণে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তারা অন্নপূর্ণার ভান্ডার, রেশন, ওবিসি সার্টিফিকেট সহ অন্যান্য সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পাচ্ছে না অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন হয়। মঙ্গলবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে রাজ্যকে নোটিশ ইস্যু করে জবাব চাইল।

08:13 AM (IST) Nov 25

Bharosa Scheme: ভরসা প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, কবে মিলবে টাকা? প্রকাশ্যে দিনক্ষণ

রাজ্যের বেতার যুকব-যুবতীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের কথা দীর্ঘদিন আগে ঘোষণা করেছিল সরকার। এবার এই ভরসা প্রকল্প নিয়ে নেওয়া হল নয়া পদক্ষেপ। জেনে নিন কবে থেকে মিলবে বেকার ভাতা।

08:13 AM (IST) Nov 25

Delhi Gangrape: দিল্লির প্রীত বিহারে বন্ধ ক্যাফেতে গণধর্ষণের অভিযোগ, দুই মহিলা সহ গ্রেফতার ৩

Delhi Gangrape: দিল্লির প্রীত বিহার এলাকায় ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই নারী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কড়কড়ডুমার একটি কাফেতে কাজ করেন। অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল এবং তিনি তাদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন।

08:13 AM (IST) Nov 25

7th pay commission: বছর শেষে দারুণ খবর! সপ্তম পে কমিশন নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক নয়া উদ্যোগ নিয়েছে। কখনও রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তো কখনও রাজ্যসরকারি কর্মীদের জন্য কোনও নতুন পদক্ষেপ নিয়েছে। প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ। আর এবার প্রকাশ্যে সপ্তম পে কমিশন।


More Trending News