এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, "আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢোকাটা বা থাকাটা খুবই আবশ্যক ছিল। বা থাকা উচিত। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি, তিনি নন্দীগ্রামে গিয়েও পারবেন না, আর রেজিনগরে হুমায়ুন কবীর শেষ কথা বলে। তৃণমূলকে আমি ৮১ হাজার ভোটে হারিয়েছি। আর বিজেপিকে হারিয়েছি ৫৯ হাজার ভোটে। সেই সিটে আবার আমি মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, আমার এটুকু বলার, নেত্রীর প্রতি আমার যে দুর্বলতা, নেত্রী যদি চান, তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন যে, আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে নেত্রী নিজে ডেকে বললে, আমি অবশ্যই নেত্রীকে বিধানসভায় ঢোকার জন্য, ব্যবস্থা করব।"