Akhilesh Yadav Mamata Banerjee: "সে একাই লড়বে! সে একাই জিতবে", মমতার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা অখিলেশের

Published : Mar 22, 2026, 06:07 PM IST
mamata akhilesh

সংক্ষিপ্ত

West Bengal Assembly Election 2026: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, দু-দফায় পশ্চিমবঙ্গে চলবে ভোটগ্রহণ পর্ব। আর আসন্ন সেই বিধানসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা দিলেন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতৃত্ব অখিলেশ যাদব।

West Bengal Assembly Election 2026: তিনি আছেন দিদির পাশেই। একাধিকবার দুই নেতৃত্বকে পাশাপাশি দেখা গেছে। আবারও মমতার পাশেই দাঁড়ালেন অখিলেশ (akhilesh yadav mamata banerjee)। প্রসঙ্গত, এই রাজ্যে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, দু-দফায় পশ্চিমবঙ্গে চলবে ভোটগ্রহণ পর্ব। আর আসন্ন সেই বিধানসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা দিলেন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতৃত্ব অখিলেশ যাদব (west bengal assembly election 2026)। 

মমতার পাশে অখিলেশ

ইতিমধ্যেই ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই দিকে দিকে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন জোড়াফুলের প্রার্থীরা। নানা জায়গায় চলছে কর্মীসভা এবং মমতা-অভিষেক নিজেরাও প্রচারে নামার তোড়জোড় শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। 

 

 

সেই সবকিছুর মাঝেই এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উল্লেখ্য, বিজেপি বিরোধী এনডিএ জোটের শরীক হিসেবে ‘ইন্ডিয়া ব্লকে' তারা একসঙ্গেই রয়েছেন। 

নিজের এক্স-হ্যান্ডলে অখিলেশ একটি ছবি পোষ্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, দলের নেতৃত্ব এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটছেন। কয়েকদিন আগেই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজপথে মিছিল করে তৃণমূল। সেই ছবিটিই পোষ্ট করেছেন অখিলেশ যাদব। আর সেইসঙ্গে। ক্যাপশনে লিখেছেন, “সে একাই লড়বে, জিতবে এবং বিকশিত হবে!"

রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে অরবিন্দ কেজরিওয়ালও

অর্থাৎ, মমতার পাশে দাঁড়িয়ে বিরাট এবং তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অখিলেশ। যেন বুঝিয়ে দিলেন, রাজ্যের মানুষের আস্থার নাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বার্তা দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও।  

 

 

প্রসঙ্গত, ভোট ঘোষণার পরেই নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের বুকে একাধিক প্রশাসনিক রদবদল শুরু করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছেন তৃণমূল নেত্রী। নিজের এক্স-হ্যান্ডলেও তিনি সেই ক্ষোভের কথা উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পোষ্টকে উদ্ধৃত করেই কেজরিওয়াল লেখেন, “বিজেপি অসৎ উপায়ে ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আজ পশ্চিমবঙ্গে যা ঘটছে, সেটাই দিল্লি নির্বাচনে ঘটেছিল। যেন অনুরূপ একটা ঘটনা। ভোটার তালিকা থেকে একাধিক নাম মুছে ফেলা হয়েছিল। পুলিশ-প্রশাসন বিজেপির গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছিল এবং পুরো প্রশাসন বিজেপির জয় নিশ্চিত করার দিকেই মনোনিবেশ করেছিল। গণতন্ত্রকে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল। আজ মমতা দিদিও গণতন্ত্রকে বাঁচাতে লড়াই করছেন। এই সংগ্রামে আমরা তাঁর পাশে আছি।"  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kalyan Banerjee: আমলা বদলি নিয়ে মামলা, ECI-এর বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের
'হিন্দু বিরোধী সরকার'! নন্দীগ্রামে রাম-মূর্তি ভাঙচুরের অভিযোগে মমতাকে নিশানা শুভেন্দুর