
ভোটের মুখে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি রাজ্যে আসবেন। ওই দিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন। তারপর বিএসএফ-এর কপ্টার চেপে উড়ে যাবেন মায়াপুরের উদ্দেশে। সেখানে দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকাল ৪টে ২৫ মিনিট পর্যন্ত ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে আবার বিকেলের বিমানে দিল্লি ফিরে যাবেন। এই সফরসূচিতে কোনও রাজনৈতিক কর্মসূচি বা বৈঠকের কথা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বিমানবন্দরে কিছুটা সময় তিনি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কাটাতে পারেন। সেখানে কিছু বিষয়ে আলোচনা হতে পারে।
জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়কপথে গাড়িতে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন তিনি। এরপর পৌঁছবেন ইসকনের পদ্মভবনে। সেখানে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন। বৈঠক শেষে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা। অস্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির চত্বর, শঙ্খ ভবন— সর্বত্র নিরাপত্তা খতিয়ে দেখছেন পদস্থ পুলিশ কর্তারা। দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন চলছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে বেশ কয়েকবার বঙ্গ সফরে এলেছেন। বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলটি ৩৮ শতাংশ ভোট এবং ৭৭টি আসন পেয়েছে। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনে ৩টি আসন পাওয়া দলটি পাঁচ বছরের ব্যবধানে ৭৭টি আসন পেয়েছে।
তিনি বলেন, বাংলা সীমান্ত থেকে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার বিষয়। তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারকে নিরাপত্তা ইস্যুতে ব্যর্থ এবং ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা রাজ্যের সবকিছু ধ্বংস করে দেওয়ার অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের বিষয়টি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.