অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিজেক্ট হয়েছে? তাই বলে ₹৩,০০০ পাওয়ার সুযোগ শেষ নয়। নির্দিষ্ট নিয়ম মেনে দ্বিতীয়বার আবেদন করা যায়। কীভাবে আবেদন করবেন, কোন নথি লাগবে এবং কী কী বিষয় মাথায় রাখতে হবে—রইল সম্পূর্ণ গাইড।
জুলাই মাসে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে রাজ্যের অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু অনেকের টাকা ঢোকেনি। ইতিমধ্যেই সেই বিষয়টি নিয়ে গোটা রাজ্যেই চর্চা শুরু হয়েছে। সরকারি হিসেবে বলছে এখনও পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ মহিলাকে যোগ্য। কয়েক লক্ষ মহিলার ফর্ম রিজেক্ট হয়েছে।
210
অন্নপূর্ণার ফর্ম রিজেক্ট হলে কি পুনরায় আবেদন করা যায়?
রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাঁদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাঁরা যদি যোগ্য হন তাহলে দেরি না করে পুনরায় আবেদন করতে পারেন। সরকারের লক্ষ্য হল, কোনও যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে এই সুবিধা থেকে বঞ্চিত না হন।
310
আবেদনের শেষ সময় অগস্ট মাস পর্যন্ত
যাঁদের নথিতে ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে ফের আবেদন করতে পারবেন। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সংশোধন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে।
আগামী দু'মাস, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত প্রতিটি যোগ্য মহিলার জন্য নতুন করে আবেদনের সুযোগ থাকছে। দ্বিতীয়বার আবেদনের আগে এই কয়েকটি বিষয়ে নজর দিনঃ
দ্বিতীয়বার আবেদন কার আগেই জানুন কেন প্রথম বার আপনার আবেদন বাতিল হয়েছে। ফর্ম বাতিলের কারণগুলি হল-
আধার কার্ডের নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের অমিল
ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরে বা IFSC Code ভুল দেওয়া
অ্যাকাউন্টটি সচল না থাকা, সিঙ্গেল অ্যাকাউঅট না হওয়া
কোনও প্রয়োজনীয় নথিতে সই না করা বা ঝাপসা হয়ে যাওয়া।
510
কী করবেন
আপনি নির্দিষ্ট প্রকল্পের অফিশিয়াল পোর্টেলে গিয়ে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে 'Application Status' চেক করলেই বাতিলের কারণ দেখতে পাবেন। অথবা স্থানীয় বিডিও (BDO) অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়েও এটি জানতে পারেন।
610
ভুল সংশোধন ও নথিপত্র তৈরি
যে ভুলের কারণে ফর্ম বাতিল হয়েছে, সেটি আগে ঠিক করুন। যেমন— ব্যাংকের বইয়ের নাম ভুল থাকলে তা ব্যাংকে গিয়ে সংশোধন করান, অথবা নতুন সচল সিঙ্গেল অ্যাকাউন্টের পাসবইয়ের পরিষ্কার জেরক্স কপি তৈরি রাখুন।
710
অনলাইনে সংশোধন করা যায়
অন্নপূর্ণা ভাণ্ডার (বা অন্নপূর্ণা যোজনা) প্রকল্পের জন্য আপনি দ্বিতীয়বার অনলাইনে আবেদন বা ফর্মের ভুল সংশোধন করতে পারবেন। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বাতিল হওয়া ফর্ম এবং নতুন আবেদনের বিষয়ে বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে।
810
সংশোধনের পদ্ধতি
আপনি নিজেই অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন করে আবেদন বা ভুল সংশোধন করতে পারেন। এর জন্য প্রক্রিয়াটি হলো:
প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল পোর্টাল socialregistry.wb.gov.in-এ যান।
সেখানে 'Citizen/Family Login' অপশনটি বেছে নিন।
আপনার জেলা সিলেক্ট করে আধার কার্ডের সাথে যুক্ত সচল মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে লগইন করুন।
লগইন করার পর আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। যদি ফর্ম বাতিল হয়ে থাকে, তবে সেখানে সংশোধনের অপশন পাবেন।
910
বিশেষ ব্যবস্থা
রাজ্য সরকারের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক অনুযায়ী, রাজ্যে প্রায় ২৭.৮৩ লক্ষ আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে। তবে কোনো যোগ্য মহিলা যাতে এই ৩০০০ টাকার সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে:
1010
বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা
বাড়ি বাড়ি সমীক্ষা: ৫ জুলাই থেকেই ব্লক ও পৌরসভা স্তরের সরকারি প্রতিনিধিরা বাতিল হওয়া আবেদনকারীদের বাড়িতে গিয়ে পুনরায় তদন্ত বা ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করেছেন। তাঁরা খতিয়ে দেখবেন আপনি সত্যিই যোগ্য কিনা এবং পোর্টালে আপনার সঠিক তথ্য আপলোড করে দেবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.