Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে রেশনের পারিবারিক আইডি দিতে হবে, কোথায় পাবেন জানুন

Published : May 31, 2026, 07:00 AM IST

জুন থেকেই শুরু হচ্ছে নতুন 'অন্নপূর্ণা যোজনা'। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।

PREV
16

জুন থেকেই শুরু হচ্ছে নতুন 'অন্নপূর্ণা যোজনা'। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকেও মিলবে ফর্ম। বড় পুরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বা বরো ভিত্তিক ফর্ম ফিলআপ করা হবে। এছাড়াও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন।

26

ফর্মে মোট ৭ রকম তথ্য জমা দিতে হবে । প্রথম, আপনার পারিবারিক পরিচয়। দ্বিতীয়, আপনি খাদ্যে ভর্তুকি পান কি না। তৃতীয়, আপনার কী কী ধরনের সম্পদ রয়েছে। চতুর্থ, আপনার উপার্জন কত। পঞ্চম, আপনার অন্যান্য পরিচয়ের নথি। ষষ্ঠ, আপনার পরিবারে কতজন শিশু ও তাদের বিবরণ এবং সপ্তম, আপনি আর কোনও সরকারি সুবিধা পাচ্ছেন কি না। আপনাকে জানতে হবে আপনার বাড়িতে ৩ টি বা তার বেশি পাকা ঘর আছে কি না। এরপর আপনাকে জানতে হবে পারিবারিক কোনও জমির মালিকানা আপনার আছে কি না। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও হাল নাগাদের তারিখ সহ জমির সর্বশেষ রেকর্ডের কপিও জমা করতে হবে।

36

এ ছাড়াও পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমির রেজিস্ট্রেশন নথি ও সর্বশেষে RoR জমির নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারের কারও কোনও অবাণিজ্যিক মোটর চলিত চার চাকার গাড়ি আছে কি না। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও মডেল লিখতে হবে। এ ছাড়াও জানাতে হবে আপনার কোনও স্বাস্থ্য বিমা আছে কি না। আর যদি থাকে তাহলে সেই বিমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে। এ ছাড়াও বাকি সব অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে।

46

ফর্মের ক বিভাগের ৫ নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না। এই আইডি ঠিক কোনটা। চলুন জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিলাপ করার সময় যে 'রেশন কার্ড ফ্যামিলি আইডি' বা পরিবার আইডি চাওয়া হয়, তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত ৮ বা ১০ ডিজিটের 'Group No.' (গ্রুপ নম্বর) বা 'Family ID'। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডের পরিচিতি নম্বর।

56

প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/-তে যান। এবার পেজের একেবারে শেষের দিকে চলে যান। সেখানে দেখবেন লেখা রয়েছে Special Services। এবার ওখানে VERIFY RATION CARD এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে।

66

এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন। পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন। তারপর ক্যাপচা দেবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। সেখানে রেশন কার্ডের ক্যাটাগরি ও নামের সঙ্গে নীচে "ONORC FAMILY ID" নম্বরটি চলে আসবে। এই ONORC FAMILY ID নম্বরটিই হল আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা যোজনার ফর্মের ৫ নম্বর ঘরে বসাতে বলেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories