৩০ অগস্ট পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। এই যাচাইয়ের ফলে ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন করা লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। এমনকি যারা আগের দুই কিস্তির টাকা পেয়েছেন, তাদের নামও তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বাড়ল চিন্তা। ইতিমধ্যে মিলেছে দুটি কিস্তির টাকা। এবার পালা তৃতীয় কিস্তির। অগস্ট মাস থেকে আরও যোগ্য মহিলাদের টাকা পাওয়ার কথা। এরই আগে এল চমকপ্রদ খবর। বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট।
25
জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন চলবে ৩০ অগস্ট পর্যন্ত। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই উপভোক্তারা অগাস্ট মাসের টাকা পাবেন। তবে অমেকেই আছেন যারা ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকা পেয়েছেন। তাদের অ্যাকাউন্টও বাতিল হতে পারে।
35
জানা গিয়েছে, ইতিমধ্যে ভাতা পেয়েছেন এক কোটিরও বেশি মাহিলা। এই সকলের অ্যাকাউন্ট ফের ভেরিফিকেশন করা হবে। তাতে অযোগ্যদের বাতিল দেওয়া হবে। ফলে, আপনিও বাদ পড়তে পারেন।
যারা ভুল তথ্য দিয়েছেন, তাদের আবেদন বাতিল হতে পারে। তেমনই যদি আপনি কোনও তথ্য গোপন করে থাকেন, তাহলে ভেরিফিকেশনে তা ধরা পড়তে চলেছে। এতে বাতিল হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট।
55
সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ৩০ অগস্টের মধ্যে যারা যোগ্য, তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তারা পেয়ে যাবেন।… এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর থেকে যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন কেবল তারাই ভাতা পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.