Annapurna Bhandar: হাতে গোনা ২০ দিনও নেই আর উৎসবের মরশুম শুরুর। গোটা বাংলা অপেক্ষায় শারদোৎসবের। চলছে শেষ মহুর্তের কেনাকাটা। প্রস্তুতি। কিন্তু অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? কী বলছে রাজ্য সরকার ও প্রশাসন? জানুন আরও বিশদে…
দুর্গাপুজোর আগেই কী এবার হবে লক্ষ্মীলাভ? আর দিন দুই পর অক্টোবর মাস। শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। কিন্তু অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকা? ঘরে ঘরে মহিলারা অপেক্ষায় থাকলেও এখনই হলফ করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। কারণ ১০ তারিখ মহালয়া। আবার ১৭ তারিখ দুর্গাপুজোর বোধন বা ষষ্ঠী। ফলে অক্টোবর মাসে কত তারিখ টাকা ঢুকবে তা নিয়েই এখন মহিলারা উদ্বিগ্ন।
26
পুজো শুরুর আগেই ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
পুরোদমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। তবে আসন্ন দুর্গাপুজোর আগেই যদি অ্যাকাউন্টে ঢোকে কড়কড়ে ৩ হাজার টাকা তাহলে তো বেশ ভালোই হয়। কারণ, পুজোর বাজারে মহিলাদের হাতে বাড়তি তিন হাজার টাকা মানেই আরও কিছু কেনাকাটা। ফলে এখন এই টাকা নিয়েই যত জল্পনা চলছে চারদিকে।
36
পুজোর আগেই কি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা?
তাহলে পুজোর আগেই কি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া। ১৭ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন দিয়ে পুজো শুরু। এদিকে আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি মাসেই জানিয়ে দিয়েছিলেন যে, এবার থেকে প্রতিমাসের ১৭ থেকে ২০ তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে।
অন্নপূর্ণার টাকা পেলে পুজোর বাজারে ভি়ড় আরও বাড়বে?
যদিও একটা বিষয় নিশ্চিত। অক্টোবরের বেতন হাতে পেলেই পুজোর বাজারে ভিড় ক্রমশ বাড়বে। বছরের এই সময়টায় খরচের তোয়াক্কা খুব একটা করে না বাঙালি। ফলে, তার আগে অন্নপূর্ণার টাকা ঢুকবে কিনা, সেটা নিয়ে কৌতুহল যেমন বাড়ছে তেমনই এই আর্থিক সহায়তার দিকে তাকিয়ে মহিলারা।
56
কী বলছে প্রশাসনের নিয়ম
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অক্টোবর মাসের ৩,০০০ টাকা কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? জেনে রাখা জরুরি, অগাস্ট এবং সেপ্টেম্বরে ১৭-২০ তারিখের মধ্যে টাকা ঢুকেছিল। তাহলে কী অক্টোবরেও ১৭ তারিখ টাকা ঢুকবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।
66
১৭ তারিখে ঢুকবে অক্টোবরের টাকা?
রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি মাসের ১৭-২০ তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকবে। অনেকের ১৭ তারিখে না ঢুকলেও ২০ তারিখের মধ্যে ডিবিটি-র মাধ্যমে ক্রেডিট হয়ে যায়। তবে অক্টোবর মাসে ১৭ তারিখ ষষ্ঠী হলেও সেদিন মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকবে। ফলে ওই দিনই টাকা ঢুকবে কীনা তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.