Annapurna Bhandar Online Apply: ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে যোগ্য মহিলারা মাসে মাসে ৩ হাজার টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে পাবেন।
Annapurna Bhandar Online Apply: ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে যোগ্য মহিলারা মাসে মাসে ৩ হাজার টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে পাবেন। অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও ডিবিটি লিঙ্কের প্রয়োজন।
29
যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চান সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক করাকেই ডিবিটি বলে। ডিবিটি (DBT) অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে।
39
একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে।
49
যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না দেখে নিতে পারেন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।
59
যারা এখনও পর্যন্ত ডিবিটি (DBT) লিঙ্ক করতে পারেননি অথবা বুঝতে পারছেন না কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হল।
69
কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস (Status) চেক করবেন?
আপনার লিঙ্কটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
আবারও আপনার আধার লিঙ্কড- মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম করলেই দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কড হয়েছে এবং কত তারিখে হয়েছে।
79
কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।
এরপর সেখানে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।
আপনার আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।
আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।
আপনার যদি আগে থেকে কোনও ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করবেন।
আর যদি আগে থেকেই অন্য কোনও ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তন করতে চান, তবে Movement from one bank to other bank অপশনটি সিলেক্ট করবেন।
এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন। এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।
আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-এ ক্লিক করলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। সাধারণত কিছু সময়ের মধ্যেই ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যায়।
89
ব্যাঙ্কে করতে পারেন
আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে 'আধার সিডিং' বা 'কনসেন্ট ফর্ম' (Consent Form) চান।
ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে যুক্ত করে দেবেন।
99
মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে
আপনার ব্যাঙ্কের যদি নিজস্ব মোবাইল অ্যাপ থাকে (যেমন- SBI YONO, PNB One, iMobile), তাহলে অ্যাপটি ওপেন করুন।
'সার্ভিসেস' (Services) বা 'মাই প্রোফাইল' (My Profile) সেকশনে যান।
সেখানে Aadhaar Linking অথবা Aadhaar Seeding / DBT অপশনটি বেছে নিন।
আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে তা নিশ্চিত করুন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.