অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আগামিকাল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা পড়বে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঘোষণার পর প্রকল্পটি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বিলি করা হবে। তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, যত দ্রুত ফর্ম ফিলআপ করা হবে তত দ্রুত এই প্রকল্পের সুবিধে সাধারণ মহিলারা পেতে শুরু করবেন।
26
শুভেন্দুর মন্তব্য
তারকেশ্বরের মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'কাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। যারা ফর্ম পুরণ করেছেন তারাই টাকা পাবেন।'
36
কারা টাকা পাবেন না?
শুভেন্দু অধিকারী আরও বলেন,কোনও ঘুসপেটিয়াকে টাকা দেওয়া হবে না। তিনি আরও বলেন, 'আমি যা বলি ভেবে চিন্তেই বলি।' তারকেশ্বরে দাঁড়িয়ে আরও একবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'যত দ্রুত ফর্ম ফিলআপ হবে, তত দ্রুতই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। আর যাঁরা অন্নপূর্ণার ফর্ম এখনও পূরণ করেননি, তাঁরাও বঞ্চিত হবেন না। তাঁদের অ্যাকাউন্টেও আগের মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে।'
56
ভুয়ো লক্ষ্মী
ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর ভুয়ো উপভোক্তার তথ্য সামনে আসছে। যাদের অধিকাংশই পুরুষ। মুখ্য়মন্ত্রীর দাবি, 'এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। ৩০ লক্ষ গুণিতক ১ হাজার টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুঠ করেছে এই লুঠেরাদের পার্ট, এটা তার প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে।'
66
বুধবার থেকে টাকা
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন হাজার টাকা। অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। তারপরই পুরোদমে চালু হবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.