জুন মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে , ১ জুন থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। নতুন প্রকল্পের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গেছে নতুন পোর্টাল। এবার টাকার অঙ্কও বাড়িয়েছে সরকার। এবার ৩ হাজার টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে।
210
অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন পোর্টাল চালু হয়ে গেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পেতেন তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নথিভুক্ত হয়ে যাবে। নতুনরাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
310
অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল
অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার অধীনেই এই প্রকল্প। নতুন পোর্টাল থেকে আপনি আপনার স্টেটাস চেক করতে পারবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের থেকে নাম অন্নপূর্ণা ভাণ্ডারে গিয়েছে কিনা তা জানতে পারবেন।
https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme ওয়েবসাইটে যেতে হবে.
তারপরে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে
এতে https://socialsecurity.wb.gov.in/login পেজ আসবে
Track Application Status এ ক্লিক করতে হবে
510
স্টেটাস চেক পদ্ধতি
Track Application Status এ ক্লিক করলে Search Using অপশন পাওয়া যাবে
এখানে সিলেক্ট করে ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যেকোনো অপশনে ক্লিক করতে হবে।
তাতেই দেখা যাবে জুন মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা।
610
নতুন আবেদনকারীদের জন্য
তবে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পেতে না , তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে পারেন। তবে সেই প্রক্রিয়া এখনই চালু হয়নি। জুন মাস থেকেই নতুনরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন।
710
পোর্টালের কাজ চলবে
নবান্ন সূত্রের খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পোর্টালের কাজ চলছে। আরও ৫-১০ দিন লাগবে কাজ শেষ হতে। তবে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের সমস্যা নেই। তারা জুন মাসে টাকা পেয়ে যাবেন।
810
টাকা বিলি শুরু
আগামী ১ লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা স্বয়ংক্রিয় ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত হয়ে যাবে। আর যারা নতুন করে আবেদন করতে চান তারা ১ জুন করতে পারবেন।
910
যোগ্যতার মাপকাঠি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে ছিলেন ঢালাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বিলি করা হবে না। মৃত মহিলা, অনুপ্রবেশকারী মহিলাদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। পাশাপাশি যারা আয়কর দেন, সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী - তারাও এই প্রকল্পের টাকা পাবেন না।
1010
লিঙ্ক করাতে হবে
অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য DBT লিঙ্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই লিঙ্ক না থাকলে টাকা পাওয়া যাবে না। তাই দ্রুত ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিন। পাশাপাশি যৌথ অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.