Annapurna Bhandar Scheme: পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অনেকেই পেয়েছেন (Annapurna Bhandar)। আবার অনেকেই পাননি। সাধারণত, যেকোনও বড় ধরনের সরকারি প্রকল্পের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিনক্ষণ বা সময়সীমা ধার্য করা হয়ে থাকে। যে দিনটির পর থেকে সরাসরি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রধান কাজ শুরু হয়। বর্তমান অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও একটি দিন ধার্য করা হয়েছে রাজ্যের তরফে (Annapurna Bhandar Scheme)।
আগামী ১৭ সেপ্টেম্বর, এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্দিষ্ট তারিখের পর থেকেই সরকারি আধিকারিকরা দ্রুতগতিতে সমস্ত জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেন। বলা যেতে পারে, চূড়ান্ত পর্যায়ের সেই কাজ চলে এবং পোর্টালে সমস্ত ডিটেইলস আপডেট করার কাজও শুরু হয়ে যায়। তাই এই সময়ের পর যদি মহিলারা অনলাইনে আবেদনের বর্তমান পরিস্থিতি দেখেন, তবে সেটি অনেকটাই নির্ভুল এবং চূড়ান্ত বলে ধরে নেওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে যে, ১৭ তারিখের পর অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কী থাকলে আপনি বুঝবেন যে, ৩,০০০ টাকা আসবে?
উল্লেখ্য, আবেদনের অবস্থা মূলত তিনটি ভাগে ভাগ হয়ে আসে। কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে তা ভেসে ওঠে। কারও ক্ষেত্রে এই স্ট্যাটাস ‘APPROVED' দেখাবে, কারও ক্ষেত্রে ‘PROCESSING'-ও দেখাতে পারে। আবার কারও ক্ষেত্রে সেটি প্রক্রিয়াধীন অবস্থায় আটকে রয়েছে, এইরকমও দেখাতে পারে। অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশনের বার্তাও আসতে পারে। সেক্ষেত্রে আবার তাঁকে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে তথ্য যাচাই করাতে হবে। অর্থাৎ, অনুমোদিত হয়ে গেলে টাকা পেয়ে যাবেন। প্রসেসিং পর্যায়ে থাকলে আরেকটু অপেক্ষা করতে হবে। সেটা দেখেই বুঝতে হবে যে, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা ঢুকবে কি না। ‘APPROVED' দেখালে চিন্তার কোনও কারণ নেই। তবে ‘PROCESSING' দেখালে বুঝতে হবে, আপনার দেওয়া তথ্যগুলির যাচাই করার কাজ চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.