Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা এরা পাবেন না! জানিয়ে দিলেন মন্ত্রী

Published : May 11, 2026, 10:35 PM IST

Annapurna Bhandar Money: ১ জুন থেকেই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

PREV
16

Annapurna Bhandar Money: ১ জুন থেকেই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু, এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিলআপ করতে হবে? যদি করতে হত তাহলে কোথায় ফর্ম দেওয়া হবে? কী কী কাগজপত্র জমা নেবে?

26

ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

36

এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, বিগত সরকারের চালু থাকা কোনও প্রকল্পই বন্ধ হবে না। তখনই প্রশ্ন ওঠে, অন্নপূর্ণা ভাণ্ডার কবে চালু হবে? সেই প্রশ্নেরই উত্তর দিয়ে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানিয়ে দিলেন, জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে।

46

আপনাদের জানিয়ে রাখি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে নতুন করে আবার আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে তিন হাজার টাকা পাবেন। পরবর্তী সময়ে যদি কোনও তথ্য বা নথির প্রয়োজন হয়, তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

56

এখন প্রশ্ন অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন? এবিষয়ে এবার খোলসা করলেন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।"

66

তিনি আরও বলেন, "কিন্তু, তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories