Annapurna Bhandar: জুলাই থেকে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার! বাতিল হচ্ছে লক্ষ লক্ষ আবেদন, তালিকায় কারা?

Published : Jun 18, 2026, 09:37 AM IST

বিজেপি সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। তবে, জুলাই মাস থেকে টাকা পাওয়ার জন্য আবেদনকারীদের সঠিক নথি জমা দিতে হবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। জেনে নিন তালিকায় কারা।

PREV
17

মমতা সরকারের আমলে একাধিক ভাতা চালু হয়েছিল। তালিকায় ছিল বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে যুবসাথী। তবে, এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। যা পেতেন রাজ্যের মহিলারা। সে সময় সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পেতে ১৭০০ টাকা করে।

27

এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। যার দরুন রাজ্যের মহিলারা মাসে পাবে ৩ হাজার টাকা করে। সেই কথা রেখে ১ জুন থেকে চালু হয়েছে ভাতা। তবে, এবার ভাতা পেতে নতুন করে করতে হচ্ছে আবেদন।

37

বর্তমানে বিভিন্ন এলাকায় বসেছে জনকল্যাণ মূলক ক্যাম্প। যেখান থেকে মিলছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। শোনা যাচ্ছিল, এই ফর্ম ফিলআপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।

47

সদ্য খোদ মুখ্যমন্ত্রী জানান যে, যারা আবেদন করছেন তারা ১ জুলাই পাবেন ভাতা। জুন মাসের ভাতা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে।

57

কিন্তু, এরই মাঝে এল খারাপ খবর। শোনা যাচ্ছে, জুলাই মাসে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা, বাতিল হবে লক্ষ লক্ষ আবেদনকারী নাম। জেনে নিন এই তালিকায় আপনি আছেন কিনা।

67

আসলে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করে তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। তারপর সরকারি আধিকারিকরা তা ভেরিফিকেশন করবেন। এই ভেরিফিকেশন স্তর উত্তীর্ণ হলে তবেই পাবেন ভাতা। তা না হলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন।

77

তাই আবেদন করার আগে জেনে নিন যোগ্যতার মাপকাঠি। সেই সঙ্গে জমা দিন সকল সঠিক নথি। আর অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। তা না হলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories