Annapurna Bhandar: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? জেনে নিন কদিনের মধ্যে ঢুকবে ভাতা

Published : Jun 05, 2026, 05:08 PM IST

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা বিতরণ শুরু হয়েছে, যেখানে সুবিধাভোগীরা ১৫০০ বা ৩০০০ টাকা পাচ্ছেন। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তবে জেনে নিন কবে ঢুকবে টাকা। রইল বিরাট আপডেট। 

PREV
16

নির্বাচনের আগে থেকে খবরে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার রাজ্য়ের মহিলাদের ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে থেকে। সেই কথা রেখে চালু হল ভাতা। ১ জুন থেকে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। আর ৩ তারিখ থেকে হচ্ছে টাকা বিতরন। 

26

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ। ইতিমধ্যে প্রায় ২৯ লক্ষ জনের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে বলে শোনা যাচ্ছে। কারও অ্যাকাউন্টে ১৫০০ কিংবা ৩০০০ টাকা করে ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই এখনও টাকা পাননি।

36

আপনার টাকা ঠিক কবে ঢুকবে তা জেনে নিন এক ক্লিকে। https://www/govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করুন। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিন। এবার স্ক্রল করে Annapurna scheme official portal link অপশনে ক্লিক করুন।

46

এরপর যান https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে track application status -এ ক্লিক করেত নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা ঢুকেছে কি না তা দেখে নিতে পারবেন।

56

Track application status -এ ক্লিক করলে search using অপশন সিলেক্ট করে নিজের আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করে নিতে হবে। সেখানে নিজের অ্যার্লিকেশন স্ট্যাটাস, এমনকী কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারেন।

66

এতদিন রাজ্যে মহিলারা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মিলত ১৫০০ টাকা করে। এই ভাতা চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০ টাকা। তপশিলি জাতির মহিলারা পেতেন ১৭০০ টাকা করে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories