Annapurna Bhandar: ১ জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে দ্রুত সেরে নিন এই কাজ

Published : May 13, 2026, 10:52 AM IST

বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেখানে মহিলারা দ্বিগুণ অর্থাৎ ৩০০০ টাকা করে ভাতা পাবেন। তবে এই ভাতা পেতে হলে দ্রুত কয়টি কাজ সেরে নিন না হলে ভাতা বাতিল হতে পারে।

PREV
17

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভোটের ক্যাম্পেনিং-র সময় এটি ছিল অন্যতম প্রতিশ্রুতি। কারণ এই রাজ্যের মহিলারা এতদিন মাসে ১৫০০ টাকা করে পেয়ে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে মিলত এই টাকা। এবার মিলবে দ্বিগুণ।

27

মমতা সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা চালু করার সময় রাজ্যের মহিলারা পেতেন ৫০০ টাকা করে। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। এপ্রিল মাস পর্যন্ত সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন।

37

এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প চালু করেছিল মমতা সরকার। এই সকল প্রকল্পের দ্বারা কখনও মিলেছে এককালীন টাকা তো কখনও মাসে মাসে মিলেছে ভাতা। তবে, এই সবের মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার।

47

সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ঘোষণায় স্পষ্ট হয়েছে যে, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তবে,পুরনো গ্রাহকদের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে। কয়েকটি তথ্য না পেলে বাতিল হয়ে যেতে পারে ভাতা। তাই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে দ্রুত সেরে নিন এই কাজ।

57

সবার আগে আবেদনকারীর নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে মিলবে না ভাতা। তাই লিঙ্ক করা না থাকলে দ্রুত তা করে নিন।

67

ভাতা হলে থাকতে হবে বৈধ রেশন কার্ড। তা না হলে বাতিল হয়ে যেতে পারে আবেদন। তেমনই রেশন কার্ড ছাড়া আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে। তাই এই সকল নথি সযত্নে রাখুন। যদি ভেরিফিকেশনের সময় আপনার সঙ্গে যোগাযোগ করে সরকারি দফতর থেকে তাহলে এগুলো প্রয়োজন হতে পারে।

77

আপনার পারিবারিক আয় যদি ২.৫ লক্ষ টাকার কম হয়, তাহলে করতে পারেন আবেদন। তা না হলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন। মিলবে না ৩ হাজার। তেমনই আপনার নামে পাকা বাড়ি, চারচাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে মিলবে না ভাতা। ভাতা পেতে হলে এই সকল নথিও রাখুন যত্নে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories