Annapurna Bhandar: সব জল্পনা শেষ! বুধবার থেকেই হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বড় ঘোষণা শুভেন্দুর

Published : May 26, 2026, 04:05 PM IST

Annapurna Bhandar: রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত 'অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা'র ফর্ম আগামী বুধবারই প্রকাশ পেতে চলেছে বলে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইন আর অফলাইনে ফিলআপ করা যাবে ফর্ম। 

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা শুভেন্দুর

রাজ্য অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবার, আগামিকালই। বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়েই এই ঘোষণা করেছেন।

210
দুই ব্যবস্থা

শুভেন্দু আরও জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার জন্য অনলাইন আর অফলাইন - দুই ধরনের ব্যবস্থাই থাকছে। আবেদনকারীদের যাতে কোনও সমস্য়া না হয়,সেই জন্যই দুই ধরনের ব্যবস্থাই চালু রাখার পক্ষপাতী বিজেপি সরকার।

310
শুভেন্দুর ঘোষণা

লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার আর স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারত প্রকল্পে রূপান্তরিত করার কাজও শুরু হয়েছে গেছে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

410
ফর্ম ফিলআপ

শুভেন্দু অধিকারী জানিয়েছেন সংশ্লিষ্ট সরকারি প্রকল্পগুলির সুবিধে পেতে হবে আবেদনকারীদের একটি নির্দিষ্ট ফর্ম অবশ্যই ফিলআপ করতে হবে।

510
নবান্ন থেকে ফর্ম প্রকাশ

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম প্রকাশ করা হবে। শুভেন্দু অধিকারী বলেছেন, 'বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।'

610
শুভেন্দুর বার্তা

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'এই বিষয়ে বুধবারই নবান্ন থেকে বিস্তারিত জানানো হবে। নথিভুক্তরণ যত তাড়াতাড়ি করবেন,ততই দ্রুত সুবিধে দিতে পারবো আমরা। ' নবান্ন সূত্রের খবর ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলি করা হবে।

710
আবেদনকারীদের জন্য

শুভেন্দু অধিকারী আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। নাম তোলার জন্য নাগরিকদের যাতে সমস্যায় না পড়তে হয় সেই কারণে পুরো বিষয়টা সরকারি দফতর থেকে হবে। ফর্ম পুরণ ও যাচাইকরণ প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সমস্য়ায় পড়তে হবে না বলেও মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

810
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যত দিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, তত দিন পর্যন্ত পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিয়ম মেনেই পাবেন তাঁরা। বুধবার থেকেই ফর্মের প্রতিলিপি পাওয়া যাবে। তিনি আরও বলেন, 'অফলাইনের পাশাপাশি অনলাইন (ফর্ম) অবশ্যই থাকবে'।

910
জনপ্রতিনিধিদের দায়িত্ব

শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধুমাত্র জনগণের উপরেই ফর্মের বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। এই বিষয়ে দায়িত্ব থাকবে বিধায়কদেরও। তাদের সাহায্য করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সরকার বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি ফর্ম পুরণে সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।

1010
কারা পাবেন না!

এদিনও শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, কারা কারা পাহবেন না অন্নপূর্ণা ভাণ্ডাডের ফর্ম।

তিনি বলেছেন, 'মাথায় রাখতে হবে, ভারতীয়েরাই কেবলমাত্র এই সুযোগ পাবেন। যাঁরা এ দেশের নাগরিক নন, তাঁরা সুযোগ পাবেন না। ভারত সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়। এটা খুব স্পষ্ট বিষয়।'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories