অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। বুধবার প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। বুধবার প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে।
26
তিনি আরও জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়। আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর যারা যোগ্য তাদেরই অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।
36
কিন্তু প্রশ্ন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না, বা যাদের ফর্ম বাতিল হল, তাঁরা কী পুনরায় ফর্ম সংশোধন বা নতুন করে আবেদনের সুযোগ পাবেন? এই বিষয় নিয়েও রাজ্যের মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
46
মন্ত্রী মালতি রাভা রায় জানান, ২৫-৬০ বছর বয়সি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে শর্ত হলে তিনি সরকারি চাকরি করতে পারবেন না। আয়করদাতা হতে পারবেন না। অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না। একাধিক বিবাহযুক্ত পরিবার হলে ,তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন। যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন না।
56
ফর্ম বাতিল নিয়েও মুখ খুললেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি বলেন, "আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। এই প্রকল্প নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। তাই যাঁরা যোগ্য তাঁরা যেন আবেদন করতে দেরি না করেন।"
66
তিনি আরও বলেন, "সরকারের লক্ষ্য হল যাতে কোনও যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাদের নথিতে কোনও ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং আবারও সবাই সুযোগ পাবেন। আ0গস্ট মাস পর্যন্ত এই সরকারি প্রকল্পে আবেদন করা যাবে।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.