Annapurna Yojana: আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, প্যারা টিচার ও সিভিকরা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা

Published : Jul 10, 2026, 09:45 AM IST

নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের গত ৮ জুলাই তারিখের একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না।

PREV
16

অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের গত ৮ জুলাই তারিখের একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তবে এই নতুন নির্দেশিকাটি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি।

26

গত ৮ জুলাই ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুবিধা বিতরণ (Post Benefit Distribution) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যারা সরকারি কোনও কাজের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান, তাঁদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হবে।

36

বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাদের আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

46

রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। ৩০ জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তির কাজ ১০ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার।

56

আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময়মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও ‘এডিট অপশন’ নিয়ে এসেছে সমাজকল্যাণ দফতর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন, তাঁরা জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে ঢুকে ‘এডিট’ করতে পারবেন।

66

দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড আবশ্যিক রাখা হচ্ছে না। তবে সিল ও সই-সহ এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories