অর্থাৎ সকলে এখনই টাকা পাচ্ছেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই ১৭ আগস্ট টাকা পাবেন। ১০ তারিখের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা। ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন, তাঁদের টাকা দিতে আরও সময় লাগবে। কারণ, তাঁদের আবেদনের যাচাই প্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ হবে না।