অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা অগাস্টের প্রথম সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা। সেই সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের আবেদনপত্র সম্পূর্ণ ভেরিফাইড (অনুমোদিত) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সক্রিয় রয়েছে।
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা অগাস্টের প্রথম সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা। সেই সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের আবেদনপত্র সম্পূর্ণ ভেরিফাইড (অনুমোদিত) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সক্রিয় রয়েছে।
26
যারা গত জুন ও জুলাই মাসের প্রথম দুটি কিস্তির টাকা সফলভাবে পেয়েছেন এবং ভেরিফিকেশনে যাদের নাম বাদ পড়েনি। তাঁরা এই মাসে টাকা পেয়ে যাবেন। যদিও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্দী ভাতার বর্ধিত ১৫০০ টাকা ক্রেডিট হবে আজই। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কবে মিলবে, তার নির্দিষ্ট ডেট এখনও জানা যায়নি।
36
অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কারও ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারও আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না।
46
আবেদনের স্ট্যাটাস দেখে অনেকটাই বোঝা যায় আবেদন কোন পর্যায়ে রয়েছে। Under Enquiry – নথি যাচাই চলছে। Under Processing – আবেদন প্রক্রিয়াধীন। Payment Processing – আবেদন অনুমোদিত, শীঘ্রই টাকা পাঠানো হবে। Rejected – নথিতে সমস্যা থাকায় আবেদন বাতিল হয়েছে।
56
এদিকে, সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করা হয়েছে বলে নবান্নে। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান তবে এখানে যোগাযোগ করতে পারেন। স্ট্যাটাস চেক করতে কোনও সমস্যায় পড়লে সরকার নির্ধারিত হেল্পলাইন নম্বর বা সংশ্লিষ্ট পোর্টালের সহায়তা নেওয়া যেতে পারে।
66
রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর হল-8282082820। এছাডা়ও ই-মেল করেও অভিযোগ জানাতে পারবেন। অ্যাড্রেস হল-asap@wb.gov.in। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করে অভিযোগ জানানো যাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.