Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট! সরকারি নিয়ম হ্রাস, আবেদনের সুযোগ পাবেন এরাও

Published : Aug 14, 2026, 01:52 PM IST

অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যার অধীনে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসিক ৩০০০ টাকা ভাতা পাচ্ছেন। সরকার এই প্রকল্পের কিছু নিয়ম শিথিল করেছে, যার ফলে দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারাও এখন এই ভাতার জন্য আবেদন করতে পারবেন।

PREV
16

বাংলায় দলবদলের পর থেকে বদল হয়েছে ভাতা। মমতা সরকারের আমলে বাংলায় বিভিন্ন ভাতা চালু ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান ভাতা চালু ছিল বাংলায়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসতে তা বদল হয়েছে।

26

বিজেপি সরকার ক্ষমতায় আসতে বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি থেকে শুরু কন্যা রত্ন-র মতো নানান ভাতা। তবে, বিজেপি সরকার ক্ষমতায় আসছে সব থেকে বেশি চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে।

36

এই অন্নপূর্ণা যোজনা চালু করেছে বাংলার মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে ভাতা। এই ভাতা বাবদ মিলছে ৩ হাজার করে। তবে, আবেদন করলে হল না। সেই আবেদন ভেরিফিকেশনের পর কেবল যোগ্য প্রার্থীদেরই দেওয়া হচ্ছে ভাতা।

46

এবার প্রকাশ্যে এল নতুন গাইডলাইন। তবে, ভাতা পেতে গেলে পূরণ করতে হবে একাধিক শর্ত। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট! সরকারি নিয়ম হ্রাস, আবেদনের সুযোগ পাবেন এরাও। জেনে নিন এবার থেকে আরও কারা সুযোগ পাবেন।

56

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলো যার পূরণ করবেন তারাই পাবেন টাকা। তিনি জানান মাসে ১০ হাজার টাকার বেশি আয় করেন, এমন কোনও মহিলা ভাতা পাবেন না। পাশাপাশি যাদের বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি তাদের নামও যোগ্য হিসেবে বিবেচিত হবে না। আবেদনকারীর বয়স ও জমির মালিকানার ক্ষেত্রে বেশকিছ শর্ত বেঁধে দেওযা হয়েছে।

66

এবার নিয়ম শিথিল করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ তারা একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়মে ছাড় দেওয়া হবে জানান তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories