'জন কল্যাণ শিবির'-এর মাধ্যমে ৫৪টি কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনায় বহু মানুষ নাম নথিভুক্ত করেছেন। পাশাপাশি, মহিলাদের জন্য একটি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে। জেনে নিন কবে মিলবে টাকা।
এতদিন রাজ্য জুড়ে চলল ‘জন কল্যাণ শিবির’। এক ছাতার তলায় একাধিক কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধা। চারদিনের জন কল্যাণ শিবির শেষ হতেই নবান্ন থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন।
25
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, চারটে স্কিমেই মেজর.. নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত ২২ লাখ ২৩ হাজার ৬৭০. অন্নপূর্ণা যোজনা ৮ লাখ ১৫ হাজার ৩৫৯। ২৮ লক্ষ মহিলা ৩ জুন টাকা পেয়ে গিয়েছেন, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গিয়েছে।
35
জানা গিয়েছে, পয়লা জুলাই টাকা ট্রান্সফার হবে। প্রায় ১ লক্ষ ৩০ মতো ভেরিফিকেশন এবং আপলোড হয়ে গিয়েছে। এরা জুলাই থেকে পাবেন টাকা।
এদিক মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যে আজকে প্রায় ১ হাজার ১০০-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি সুযোগ পাবেন রাজ্যবাসী।
55
প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। যার দরুন রাজ্যের মহিলারা মাসে পাবে ৩ হাজার টাকা করে। সেই কথা রেখে ১ জুন থেকে চালু হয়েছে ভাতা। তবে, এবার ভাতা পেতে নতুন করে করতে হচ্ছে আবেদন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.