Annapurna Yojana: 'বারবার আশ্বাস, টাকা কই? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে কেন?' বালুরঘাটে বিডিও অফিসে তালা দিল মহিলারা

Annapurna Yojana: 'বারবার আশ্বাস, টাকা কই? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে কেন?' বালুরঘাটে বিডিও অফিসে তালা দিল মহিলারা

Published : Sep 24, 2026, 04:25 PM IST

Annapurna Yojana: কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে রয়েছে? কারও আবেদন এখনও Under Processing কেন? কবে মিলবে বকেয়া টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বালুরঘাট BDO Office-এ এসে প্রশাসনের কাছে জবাব চান বিক্ষোভকারীরা।

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে একদল মহিলা বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক দফতর চত্বরে উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, প্রায় চার মাস ধরে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে অনলাইনে বা নথিতে এখনও ‘Under Processing’ দেখাচ্ছে। আবার কারও নাম তালিকায় থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ।

কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে রয়েছে? কারও আবেদন এখনও Under Processing কেন? কবে মিলবে বকেয়া টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বালুরঘাট BDO Office-এ এসে প্রশাসনের কাছে জবাব চান বিক্ষোভকারীরা।

দ্রুত সমস্যার সমাধান, বকেয়া টাকা প্রদান এবং আবেদন সংক্রান্ত সমস্যা পরিষ্কার করে জানানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

08:08"সনাতন ধর্মকে ধ্বংস করা যাবে না", দুর্গাপুরে রাহুল-মমতাকে তোপ গিরিরাজের
07:02CM Suvendu Inaugurates 30 Foot Goddess Kali Idol: আকাশছোঁয়া কালীমূর্তি ঘিরে নজরকাড়া আয়োজন! উদ্বোধনে এসে অবাক মুখ্যমন্ত্রীও
04:23Balurghat News: নাটকীয় কায়দায় বালুরঘাটে গেরুয়া ঝড়! কীভাবে পঞ্চায়েত সমিতি হল বিজেপির?
05:58জাগ্রত বুড়ামা! ৫০০ বছরের রহস্যময় ইতিহাস, অমাবস্যায় সোনার সাজে দর্শন
06:42CM Suvendu Bhorosa Scheme: চাকরির অপেক্ষায় আর দুশ্চিন্তা নয়? বেকার যুবক-যুবতীদের পাশে নতুন প্রকল্প ‘ভরসা’
19:44Abhishek Banerjee: টাকা উদ্ধার নিয়ে এ কী সাফাই অভিষেকের? নিশানা CM শুভেন্দুকে
06:43বিধায়ক হওয়ার পর কী কী তোলাবাজি করেছেন? পুরী গিয়ে সব স্বীকার করলেন কৌস্তভ বাগচী
03:29Jagannath Chattopadhyay: ‘ডিগ্রি বিক্রির দোকান বন্ধ করবই!’ বড় ঘোষণা উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের
09:22CM Suvendu On Awas Yojana Money: রাজ্যে আর থাকবে না ছাদহীন বাড়ি! ৭ লক্ষ পরিবারকে আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা
07:59CM Suvendu On Potato Export: আলুর দাম ও রপ্তানি নিয়ে বড় পদক্ষেপ! চাষিদের স্বস্তি দিতে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Read more