Annapurna Yojana: এগরায় মহিলাদের সহায়তা, মুখ্যমন্ত্রীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা

Published : Jun 03, 2026, 05:00 PM IST
Annapurna Yojana

সংক্ষিপ্ত

Annapurna Yojana West Bengal: নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে বিজেপি-র (BJP) প্রতিশ্রুতি ছিল, মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে।

DID YOU KNOW ?
শুরু অন্নপূর্ণা যোজনা
বুধবার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Annapurna Yojana: বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'অন্নপূর্ণা যোজনা।' রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে এই জনকল্যাণমূলক প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির শুভ সূচনা হল। এই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভা কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় দুঃস্থ ও যোগ্য মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার শংসাপত্র তুলে দেওয়া হয়। ​এগরা পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী, এগরার মহকুমা শাসক করমবীর কেশব এবং এগরা পৌরসভার পৌরপ্রধান স্বপন নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট আধিকারিকবৃন্দ।

মহিলাদের ক্ষমতায়নে জোর

রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান এবং পরিবারে পুষ্টি নিশ্চিত করতেই এই অন্নপূর্ণা যোজনার সূচনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ​শংসাপত্র বিতরণ শেষে বিধায়ক দিব্যেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানান, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই স্বপ্নের প্রকল্প রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। এগরা পৌরসভার প্রতিটি যোগ্য সুবিধাভোগীর কাছে যাতে এই প্রকল্পের সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছয়, তা প্রশাসন নিশ্চিত করছে।' ​মহকুমা শাসক জানান, 'সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে এবং স্ক্রুটিনির মাধ্যমে উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং আজ প্রথম দফার শংসাপত্র দেওয়া হল।' পৌরসভার পক্ষ থেকে পুরপ্রধান স্বপন নায়ক এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ​এদিন প্রশাসনের হাত থেকে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র পেয়ে স্বভাবতই খুশির হাওয়া এগরার উপভোক্তা মহিলাদের মধ্যে।

রাজ্যজুড়ে মহিলাদের আর্থিক সহায়তা

শুধু এগরাই নয়, রাজ্যজুড়ে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ায় মহিলারা খুশি। একইসঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই দুই প্রকল্প মহিলাদের মন জয় করে নিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০০০
মহিলাদের মাসে ৩০০০ করে দিচ্ছে রাজ্য সরকার।
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সারা রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া শুরু করল রাজ্য সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? কী বললেন মুখ্যমন্ত্রী?
Adhir Ranjan Chowdhury: ভেঙে টুকরো হয়ে গেল মমতার তৃণমূল! বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা অধীরের