Annapurna Yojana: যারা ফর্ম ফিলাপ করেছেন অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে পাবেন? জানালেন খোদ মুখ্যমন্ত্রী

Published : Jun 17, 2026, 07:45 PM IST

Annapurna Yojana: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন। নতুন আবেদনকারীরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাবেন। ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

PREV
16
কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা

Annapurna Yojana: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা নতুন করে অন্নপূর্ণা যোজনায়  নাম নথিভুক্ত করেছেন, তারা আগামী ১ জুলাই সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের ৩,০০০ টাকা পেয়ে যাবেন। 

26
প্রথম ও দ্বিতীয় দফার খতিয়ান

বুধবার দক্ষিণবঙ্গের ফলতায় আয়োজিত 'জনকল্যাণ শিবির' থেকে মুখ্যমন্ত্রী নিজেই এই বড় আপগ্রেড দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে রাজ্যের ৫০ লক্ষেরও বেশি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। 

36
তুন প্রকল্পের জন্য আবেদন

এর মধ্যে প্রথম দফাতেই গত ৩ জুন প্রায় ২৮ লক্ষ মহিলার কাছে টাকা পাঠানো হয়েছিল। বর্তমানে প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই নতুন প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তাদের নামের ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া শেষ করে পোর্টালে নাম নথিভুক্ত করা হচ্ছে।

46
সরকারি শিবিরের মেয়াদ বৃদ্ধি ও প্রশাসনিক তৎপরতা

আবেদনকারীদের সুবিধার্থে জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেছেন, "যাঁরা এখনও আবেদন করতে বাকি আছেন, তাঁরা দ্রুত জনকল্যাণ শিবিরে ফর্ম ফিলাপ করুন। আগামী ১ জুলাই থেকেই প্রত্যেকে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন।

56
অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা

যারা নিজে থেকে অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা দিতে পারছেন না, তাঁদের সহায়তার জন্য বিডিও (BDO) এবং পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবেন। বিগত সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আগে বহু জায়গায় বেআইনিভাবে পুরুষদের অ্যাকাউন্টেও টাকা চলে যেত।

66
দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

 সেই কারণে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ১২ পাতার আবেদনপত্র প্রতিটি স্তরে কড়া যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, কোনো অবৈধ অনুপ্রবেশকারী বা পুরুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্প শুধুমাত্র এ রাজ্যের প্রকৃত ও যোগ্য ভারতীয় মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্যই উৎসর্গীকৃত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories