Annapurna Yojana West Bengal: অগাস্ট মাসে একাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসার কথা রয়েছে (Annapurna Yojana West Bengal)। প্রসঙ্গত, জুন মাসে অনেকেই টাকা পেয়েছেন। সেটি ছিল প্রথম দফা। এরপর জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এসেছে। তবে অনেকেই এখনও টাকা পাননি। তাহলে তারা কবে থেকে পাবেন? উল্লেখ্য, নতুন সরকারের আমলে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাচ্ছেন এবং পাবেন। তবে যারা এখনও টাকা পাননি কিন্তু যোগ্য! তারা অবশ্যই টাকা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে (Annapurna Bhandar Latest Update)।
আসলে এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। এক্ষেত্রে কিছুটা সময় লাগছে। কারণ, সমস্ত ডকুমন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন। জানা গেছে, আগামী ৩০ অগাস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলারা নথিভুক্ত হয়ে যাবেন। ফলে, আর কোনও সমস্যা থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডিবিটি-র মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। জুলাই মাসে যারা টাকা পাবেন, তাদের প্রত্যেকে ১০ জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে খবর। আপনার যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে আপনি আপনার এলাকার ব্লক উন্নয়ন দফতরে (BDO office) যোগাযোগ করতে পারেন বা হেল্পলাইনেও ফোন করতে পারেন কিংবা পোর্টালে আবেদন জানাতে পারেন। মাঝে মাঝে আপনাকে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করতে হবে। অগাস্ট মাসে আসবে তৃতীয় কিস্তির টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.