West Bengal News: কেউ চপ ভাজছেন তো কেউ আবার রুটি বেলছেন, অভিনব কায়দায় প্রচার তৃণমূলের

Published : Mar 23, 2026, 07:43 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Arambagh Tmc News: ভোট প্রচারে চপ শিল্পই ভরসা। বিধানসভা ভোটের প্রচারে বেড়িয়ে চপ ভেজে জনসংযোগ খোদ তৃণমূল প্রার্থীর। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Arambagh Tmc News: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের প্রচারের উত্তাপ। এবার ভোট প্রচারে বেড়িয়ে চপ ভাজতে শুরু করলেন তৃণমূলের প্রার্থী। জানা গিয়েছে, আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতা বাগ প্রচারে বেরিয়ে তিনি আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু করেন। এবং আরামবাগ বাজার এলাকায় হসপিটাল মোড়ে একটি চপের দোকানে পৌঁছে সেখানে গিয়ে নিজের হাতে চপ তৈরি করেন ।

চপ ভেজে জনসংযোগ তৃণমূল প্রার্থীর:-

কড়াইতে দিয়ে গরম গরম চপ নিজের হাতে তৈরি করলেন তৃণমূল প্রার্থী। বাজারে তৃণমূল প্রার্থীর এই চপ তৈরি দেখে বহু মানুষ দেখেতে ভিড় জামান। এবং এই ছবি দেখে কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে স্লোগান দেন। আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগকে জয়যুক্ত করতে এমনই প্রচার করেন। এই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে সব ভাইরাল হয়েছে।

এদিকে, গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন পুরশুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরনও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁশেলেও। 

শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। 

এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। এই ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁশেলের মধ্যেই শুরু করে দেন স্লোগান। বর্তমানে ট্রেন, বাস বা রাস্তার প্রচারের বাইরে গিয়ে প্রার্থীরা সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেঁশেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারে একেবারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠছে।

 তবে শুধু রুটি বেলাই নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে আশীর্বাদ নেন। এপ্রসঙ্গে তিনি জানান, আগেও আমি রুটি বানিয়েছি। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু হাত লাগালাম। যদি মানুষের কিছু উপকারে আসতে পারি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য
শওকতের ক্যানিংয়েই আরাবুলকে ISF প্রার্থী করে মোক্ষম জবাব নওশাদের, দেখুন