
Aroop Biswas: 'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ বিশ্বাস (aroop biswas messi)। এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী পেলেন তৃতীয় নোটিস। প্রসঙ্গত, লিওনেল মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এবার তৃতীয় নোটিস পাঠাল পুলিশ (aroop biswas messi news)।
'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ!
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুবার অরূপকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে পুলিশ। কিন্তু সেই দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান। তবে এবার মনে হয় আর পারবেন না। যদিও ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি।
এক্ষেত্রে আদালত জানিয়েছে, আগামী ১৭ অগাস্ট অবধি অরুপের বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে বেশ কিছু শর্তও মেনে চলতে হবে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আইন মেনেই তদন্ত চলবে। পুলিশ যদি কোনও নোটিস দেয়, তাহলে অরূপ বিশ্বাসকে যেতে হবে।
প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস
তবে অন্তত ৪৮ ঘণ্টা আগে সেই নোটিস পাঠাতে হবে। পাশাপাশি আদালত অরুপকে নিম্ন আদালতে ৭ দিনের মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। এমনকি, আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
সেই মোতাবেক শনিবার, তাঁকে ফের নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হল। অরূপ বিশ্বাস আলিপুরে থাকেন। জানা যাচ্ছে, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আলিপুর থানার মাধ্যমে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে নোটিস পৌঁছে দিয়েছে।
গ্রেফতার হবে অরুপ?
উল্লেখ্য, মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিস দিতে গত রবিবার, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে যায় পুলিশ। গত সোমবার, হাজিরার নির্দেশ দেওয়া হয় অরুপকে। জানা যাচ্ছে, বারবার বেল বাজালেও কেউ ভিতর দরজা খোলেননি। তাই অরূপের বাড়ির দরজার বাইরে সেই নোটিস টাঙিয়ে দিয়ে চলে আসে পুলিশ।
গত সোমবার, সকাল ১১টা নাগাদ, অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়। তখনই দুবার তলব হয়ে গেছিল। তারপরেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান অরুপ। তবে এবার আদালতের নির্দেশ মেনেই ৪৮ ঘণ্টা সময় দিয়ে অরুপকে নোটিস দিয়েছে।
ফলে, 'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে হাজিরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.