
Aroop Biswas Messi controversy: রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এখন পুলিশের ডাকে দৌড়ে বেড়াচ্ছেন এদিক থেকে ওদিক (aroop biswas messi news)। এমনিতেই মেসিকাণ্ডে একের পর এক নোটিস যায় তাঁর নিউ আলিপুরের বাড়িতে। কিন্তু অরূপ বিশ্বাস কার্যত, বেপাত্তা হয়ে গেছিলেন। খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তিনবার হাজিরা এড়িয়ে গত ১৮ জুন, মেসিকাণ্ডে প্রথমবারের জন্য থানায় হাজিরা দেন তিনি। যেদিন তিনি মিডিয়ার প্রশ্ন এড়াতে সারা কলকাতা ঘুরেছিলেন (Aroop Biswas summons news)।
এবার সেই মামলাতে ফের একবার অরূপ বিশ্বাসকে তলব করা হল। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এরপরেই অরুপকে তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারই মাঝে আবার অরুপের বিরুদ্ধে প্রমাণ শক্ত করে মেসির টিমের ইমেইল। মেসির টিমের একজন ইমেইল করে বিধাননগরের পুলিশ কমিশনারকে এই তথ্য দেন। প্রসঙ্গত তিনি গত ডিসেম্বর মাসের ‘গোট ট্যুর’-এ মেসির পরামর্শদাতা হিষেবে দায়িত্বে ছিলেন। সেইদিন যুবভারতীতে তিনি নিজেও মেসির সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন।
সেই ইমেইলে লেখা হয়, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢোকার পর থেকেই যাবতীয় ঝামেলা শুরু হয়। কার্যত, সরাসরি অরূপের নাম করেই বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে মেসির টিমের তরফ থেকে। উল্লেখ করে বলা হয়েছে, মাঠে ঢুকে অরূপ যে সমস্ত আজগুবি কর্মকাণ্ড শুরু করেছিলেন, তা নির্ধারিত সূচিতে একেবারেই ছিল না। অর্থাৎ, গোটা ঘটনার অন্য দায়ী মিস্টার বিশ্বাস!
সেই ইমেইলে মেসির টিমের তরফে উল্লেখ করা হয়েছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী বারবার মেসিকে স্পর্শ করছিলেন এবং ছবি তোলার জন্য কাঁধে ও কোমরে হাত দিচ্ছিলেন। শুধু অরূপ বিশ্বাস একা নন! তিনি ইচ্ছে করে একাধিক মানুষকে মাঠে ঢোকাচ্ছিলেন, যাদের মাঠে প্রবেশ করার কোনও অধিকারই ছিল না। তারপর থেকেই একাধিকবার তাঁকে তলবের নোটিস দিলেও অরূপ তা এড়িয়ে যান।
হাইকোর্ট শেষে নির্দেশ দেয়, পুলিশের নির্ধারিত দিনেই অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। সেই মতোই ১৮ এবং ২২ জুন পুলিশের তলবে হাজিরা দেন তিনি। এবার ফের মঙ্গলবার, ৭ জুলাই হাজিরা দেওয়্যার নির্দেশ এল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.