Medical Representative Missing: নদীপাড়ে পড়ে মোবাইল-মানিব্যাগ, ফোনে দাদাকে শেষবার কী বলেছিলেন নিখোঁজ যুবক?

Medical Representative Missing: নদীপাড়ে পড়ে মোবাইল-মানিব্যাগ, ফোনে দাদাকে শেষবার কী বলেছিলেন নিখোঁজ যুবক?

Published : Aug 08, 2026, 03:59 PM IST

Medical Representative Missing: আত্রাই নদীর ধারে ব্যাগ ও মোবাইল উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত বালুরঘাটে। গতকাল থেকে নিখোঁজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পবিত্র সরকার। যুবকের খোঁজে নদীতে নামানো হলো ডুবুরি।

Medical Representative Missing: আত্রাইয়ের ধারে পড়ে মোবাইল-মানিব্যাগ! বালুরঘাটে নিখোঁজ যুবকের খোঁজে নামল ডুবুরি

নদীপাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন। শনিবার সকালে এমন দৃশ্য ঘিরে চরম রহস্য ছড়িয়েছে বালুরঘাটের আত্রাই নদী সংলগ্ন এলাকায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি উত্তমাশা পাড়ার বাসিন্দা তথা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পবিত্র সরকারের (৪০)। শুক্রবার সকাল থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন পবিত্রবাবু। কিন্তু রাত গড়ালেও তিনি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিজনেরা। পরবর্তীতে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।

নিখোঁজ যুবকের দাদা সুব্রত সরকার জানান, শুক্রবার রাতে ভাইয়ের ফোনে যোগাযোগ করা সম্ভব হলে প্রায় ১৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। সেই সময় পবিত্র এমন কিছু কথা বলেছিলেন, যাতে তিনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়।

শনিবার আত্রাই নদীর পাড়ে তাঁর জিনিসপত্র মেলায় পরিবারের আশঙ্কা আরও বেড়ে যায়। তিনি কী তবে নদীতে ঝাঁপ দিয়েছেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকেই আত্রাই নদীতে নেমে তল্লাশি চালাচ্ছেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর ডুবুরিরা। তবে এখনও পর্যন্ত যুবকের কোনো সন্ধান মেলেনি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

04:26Abhishek Banerjee: শুভেন্দুকে অতীত মনে করালেন অভিষেক! TMCP-এর মঞ্চ থেকে বড় বার্তা
09:02Kunal Ghosh: ‘ওই বালিশ চাটা মাল…!’ TMC ছাড়া ‘গদ্দার’দের বেগালাম আক্রমণ কুণালের
07:09'শুভেন্দু অধিকারীর দিন ঘনিয়ে এসেছে', চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
15:18Mamata Banerjee: মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কী ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো?
09:16'ড্রোন উড়িয়ে খুঁজে বের করব', যাদবপুরে 'জঞ্জাল সাফাই'-এর হুঁশিয়ারি CM শুভেন্দুর
05:44চার্টাড মাফিয়া অভিষেক মনে করে রাজ্যটা ওর পিসির অভয়ারণ্য, ক্যামাক স্ট্রিটের ঘটনায় তীব্র কটাক্ষ ঋতর
03:30Rakhi Purnima: মসজিদের সামনে মুসলিম ভাইদের হাতে রাখী! বর্ধমানে সম্প্রীতির এই ছবি কাড়ল নজর
07:59Dilip Ghosh: রাখি পরে গান শুনে নেপাল নিয়ে বড় বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের
03:06Murshidabad News: বিপদসীমার ওপর গঙ্গা! ফরাক্কা ব্যারেজে আশঙ্কা নিয়ে বড় কথা বলল কর্তৃপক্ষ
04:00Suvendu Adhikari: নেপালে আটকে বহু বাঙালি, কী পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?
Read more