Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা (ayushman bharat card)। সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই ডকুমেন্টটি না থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে না (ayushman bharat card apply online)?
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি, সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন।
কিন্তু যারা এখনও আবেদন করেননি, কিন্তু করবেন ভাবছেন, তাদের জন্য বড় আপডেট। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে গেলে আসলে একটি নয়! চারটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে।
তার মধ্যে উল্লেখযোগ্য হল আধার কার্ড। যেটি সেই ব্যক্তির অন্যতম একটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হচ্ছে। এরপরেই আছে প্যান কার্ড। কারণ, ব্যাঙ্কের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকে। এছাড়াও লাগবে আপনার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি। স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি কাজে লাগবে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিলাপ করে এই চারটি ডকুমেন্ট জমা দিতে হবে। তবে ফটোকপি দিলেও আসল নথিগুলিও চাওয়া হতে পারে ভেরিফিকেশনের জন্য।
অন্যদিকে, এখনও অবধি সরকারের নিয়মানুযায়ী, আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনও শেষদিন বা নির্দিষ্ট বলা হয়নি। সেইরকম কোনও ঘোষণা এখনও পর্যন্ত নেই।তাই সাধারণ মানুষ যে কোনও সময় আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.