Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা? রাজ্য সরকারের নয়া উদ্যোগ

Published : Jul 28, 2026, 12:04 AM IST
Ayushman Bharat Card

সংক্ষিপ্ত

Ayushman Bharat Card: নানাবিধ শর্ত এবং নিয়মের বেড়াজালে যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তথা নাম নথিভুক্ত করতে পারবেন না, তাদের জন্য এবার নয়া পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী আগেই যে স্বাস্থ্যবিমা যোজনার কথা জানিয়েছিলেন, এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন।

Ayushman Bharat Card: রাজ্য সরকারের নয়া উদ্যোগ। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা (ayushman bharat card)? আসলে নানাবিধ শর্ত এবং নিয়মের বেড়াজালে যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তথা নাম নথিভুক্ত করতে পারবেন না, তাদের জন্য এবার নয়া পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী আগেই যে স্বাস্থ্যবিমা যোজনার কথা জানিয়েছিলেন, এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। শনিবার, জারি হওয়া সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাচ্ছেন না, রাজ্যের সেই সমস্ত স্থায়ী বাসিন্দারা এবার এই ফ্যামিলি যোজনার আওতায় আসবেন (State health insurance West Bengal)।

আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন স্বাস্থ্যবিমা যোজনার প্রধান লক্ষ্য হল, সাধারণ মানুষকে জটিল এবং ব্যয়বহুল রোগের চিকিৎসা সংক্রান্ত আর্থিক সঙ্কট থেকে রক্ষা করা। এই প্রকল্পটিকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু শর্ত ইতিমধ্যেই আরোপ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি, তারা কোনওভাবেই এই প্রকল্পের সুবিধা পাবে না। সেইসঙ্গে, ওয়েস্ট বেঙ্গল হেল্‌থ স্কিম ২০০৮, কেন্দ্রীয় সরকারী হেল্‌থ স্কিম (সিজিএইচএস) ১৯৫৪, ইএসআই স্কিম বা কেন্দ্র এবং রাজ্যের কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সংবিধিবদ্ধ সংস্থা ও নগর স্বায়ত্তশাসন সংস্থার অধীনে থাকা কোনও কর্মীরা বা পেনশনভোগী ব্যক্তি সংস্থা প্রদত্ত স্বাস্থ্য বিমার আওতায় থাকলেও তারা এই বিমায় নাম নথিভুক্ত করাতে পারবেন না। 

তাদের জন্য ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা? রাজ্য সরকারের নয়া উদ্যোগ

তাছাড়া যারা নিয়মিত চিকিৎসা ভাতা পেয়ে থাকেন, ৭০ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিক এবং এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বা স্থানান্তরিত ব্যক্তিরা এই স্কিমের বাইরে থাকবেন। তবে যাদের সিএএ বা এসআইআর ট্রাইব্যুনাল মামলার নিষ্পত্তি হয়নি, তারা এই সুবিধা পাবেন। এই বিমার আওতাভুক্ত পরিবারগুলি বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্কিমের সুযোগ পাবে এবং পরিবারের প্রত্যেক সদস্যের জন্য থাকবে আলাদা আলাদা কার্ড। অন্যদিকে, আগের সমস্ত অসুখ বা প্রাক্‌-বিদ্যমান শারীরিক সমস্যাও এই বিমার আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কোনও রিইমবার্সমেন্টের সুবিধা থাকবে না। অর্থাৎ, পুরোটাই ক্যাশলেস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ভিড়ে বামেদের টেক্কা দিয়ে শহরে বিজেপির বিশাল তেরঙা যাত্রা, দেখা গেল না মিছিলের শুরু-শেষ
৫ সপ্তাহ পরেও TMCর ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ অনিশ্চিত, সাংসদ পদ খারিজের দাবিতে চিঠি অভিষেকের