Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ (ayushman bharat card apply)।দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া প্রশংসনীয় একটি প্রকল্প। কিন্তু আপনি কোন কোন ক্যাটেগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন? নাকি আপনি আপনি এই ক্যাটেগরিতে পড়েন না? তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা (ayushman bharat card)।
প্রসঙ্গত, যাদের আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং মূলত, যাদের নিজের নামে কোনও জমি নেই, তারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যেমন পরিচারক-পরিচারিকা, সাফাইকর্মী, ভ্যান-রিকশা চালক, হকার, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং সিকিউরিটি গার্ড সহ মোট ১১ টি পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ, যে শ্রেণির মানুষরা আর্থিকভাবে পিছিয়ে আছেন, তারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। পাশাপাশি যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত, উপার্জন করার কোনও সদস্য নেই, তারাও পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন।
যাদের বাড়িতে দু-চাকা অথবা চার চাকা আছে, সরকারি চাকুরিজীবী বা তাঁর পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। এমনকি, সরকারি পেশনভোগীরাও আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না। পাশাপাশি যাদের মাসিক আয় দশ হাজার টাকা বা তার বেশি এবং যাদের পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, তারাও আবেদন করতে পারবেন না। শুধু তাই নয়, পাঁচ একরের বেশি জমি এবং ট্রাক্টর থাকলেও এই কার্ডের সুবিধা পাওয়া যাবে না।
তাই এই স্কিমে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি আদৌ এই স্কিমে আবেদন করার যোগ্য কিনা। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভেরিফিকেশনের পর যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি, সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। PM-JAY Beneficiary Portal-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিংবা অনুমোদিত হাসপাতালে গিয়েও এই কার্ড তৈরির ব্যবস্থাও রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.