Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ (ayushman bharat card apply)।দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া প্রশংসনীয় একটি প্রকল্প। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন (ayushman bharat card)?
প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি, সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন।
তবে এই স্কিমে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি আদৌ এই স্কিমে আবেদন করার যোগ্য কিনা। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভেরিফিকেশনের পর যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। যাদের আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং মূলত, যাদের নিজের নামে কোনও জমি নেই, তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা দিনমজুরের কাজ করেন এবং তফশিলি জাতি-উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। সেইসঙ্গে যারা কাঁচা বাড়ি এবং একটি কামরার বাড়িতে থাকেন, তারাও পাবেন এই যোজনার সুবিধা।
পাশাপাশি যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত, উপার্জন করার কোনও সদস্য নেই, তারাও পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। PM-JAY Beneficiary Portal-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিংবা অনুমোদিত হাসপাতালে গিয়েও এই কার্ড তৈরির বন্দোবস্ত রয়েছে।
অন্যদিকে, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে গেলে চারটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আধার কার্ড। যেটি সেই ব্যক্তির অন্যতম একটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হচ্ছে। এরপরেই আছে প্যান কার্ড। কারণ, ব্যাঙ্কের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকে।
এছাড়াও লাগবে আপনার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি। স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি কাজে লাগবে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিলাপ করে এই চারটি ডকুমেন্ট জমা দিতে হবে। তবে ফটোকপি দিলেও আসল নথিগুলিও চাওয়া হতে পারে ভেরিফিকেশনের জন্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.