Ayushman Bharat: হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি

Published : Jul 09, 2026, 09:50 PM IST

Ayushman Bharat: এবার হোয়াটসঅ্যাপেই তৈরি হবে আয়ুষ্মান কার্ড! জানুন সহজ পদ্ধতি, যোগ্যতা ও বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা। 

PREV
110
স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত

বাংলায় ক্ষমতায় আসার পরই তৃণমূল জমানার স্বাস্থ্যসাথী প্রকল্প বাতিল করে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। পিছিয়ে পড়া মানুষরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন এই প্রকল্পের মাধ্যমে।

210
রাজনৈতিক জটিলতার অবসান

এর আগে রাজনৈতিক টানাপোড়েনে এই প্রকল্প বাংলায় চালু হয়নি। এখন থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই সুবিধা পাবেন। তৃণমূল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা এই প্রকল্প রাজ্যে চালু করতে চায়নি। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের উদ্যোগে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিলেন।

310
এবার হোয়াটসঅ্যাপেই কার্ড তৈরি

তবে এবার আর আয়ুষ্মান ভারতের কার্ড তৈরির জন্য ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের ইনস্টল করা হোয়াটস অ্যাপে আবেদন করা যাবে কার্ডের জন্য। কোনও সরকারি দফতর বা পোর্টালে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বানিয়ে নেওয়া যাবে আয়ুষ্মান কার্ড।

410
প্রথম ধাপ — নম্বর সেভ করুন

মোবাইলে 72908 23838 নম্বরটি সেভ করতে হবে, যা হোয়াটসঅ্যাপে ‘Ayushman Sarathi’ নামে দেখাবে। কেন্দ্রীয় সরকার এই কার্ডের জন্য এই বিশেষ নম্বরটি চালু করেছে।

510
দ্বিতীয় ও তৃতীয় ধাপ — চ্যাটবট চালু করুন

ওই নম্বরে ‘Hi’ লিখে পাঠালেই একাধিক অপশন আসবে। সেখান থেকে বেছে নিতে হবে ‘Create Ayushman Card’ অপশনটি।

610
চতুর্থ ও পঞ্চম ধাপ — তথ্য দিন ও ভেরিফাই করুন

মোবাইল নম্বর, আধার ও ভোটার আইডির তথ্য দেওয়ার পর রেজিস্টার্ড নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর যোগ্যতা যাচাই ও ই-কেওয়াইসি সম্পন্ন হলেই চ্যাটেই মিলবে ডিজিটাল কার্ড, যা সহজে ডাউনলোড করা যাবে।

710
কারা পাবেন এই সুবিধা

ভূমিহীন ও দিনমজুর পরিবার, তফশিলি জাতি-উপজাতিভুক্ত পরিবার এবং কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারীরা এই প্রকল্পের আওতায় পড়বেন।

810
রোজগেরে সদস্য না থাকলেও সুবিধা

যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনও রোজগেরে পুরুষ সদস্য নেই, সেই পরিবারও এই কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

910
প্রবীণদের জন্য বিশেষ সুবিধা

৭০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিক আয়ের বিচার ছাড়াই এই কার্ডের সুবিধা পাবেন। অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও এই সুবিধে পাবেন।

1010
কী কী মিলবে কার্ডে

বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা মিলবে তালিকাভুক্ত হাসপাতালে, যার মধ্যে ডাক্তারের খরচ, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ অন্তর্ভুক্ত। এমনকী ভর্তির আগের ৩ দিন এবং ছুটির পরের ১৫ দিনের ওষুধ-পরীক্ষার খরচও এই প্রকল্পের আওতায় পড়বে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories