Ayushman Card: ঠিক কোন কোন কারণে আবেদন করলেও বাতিল হয়ে যাবে আয়ুষ্মান প্রকল্পের কার্ড। আবার কীভাবে জানবেন আদৌ এই কার্ড পাবেন কি না? জেনে নিন সমস্ত নিয়ম সহ তথ্য…
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান প্রকল্পের কার্ড। জুলাইয়ের মধ্যেই হাতে হাতে পৌঁছে যাবে আয়ুষ্মান কার্ড। এই কার্ড হাতে পেলে বিনামূল্যে অনেক টাকার চিকিৎসা পাবেন সাধারণ মানুষ।
26
এই কার্ড থাকলে প্রথমিক ভাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজধানীতে এই কার্ড থাকলে মিলছে ১০ লক্ষ টাকা পর্যন্ত সাস্থ্য বীমা।
36
কিন্তু সামান্য কিছু ভুল করলেই বাতিল হয়ে যেতে পারে আয়ুষ্মান ভারতের কার্ড। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী ভুল করলে কার্ড বাতিল হবে।
46
ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে রয়েছেন। প্রায় ১৩০০ থেকেও বেশি রোগের চিকিৎসা হবে এই প্রকল্পের মাধ্যমে।
56
আদৌ আপনি এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন কি না, তা জানবেন কীভাবে? তা জেনে নিন.. প্রথমে https://beneficiary.nha.gov.in/ পোর্টালে যেতে হবে। এরপর 'Login as Beneficiary' বক্সে ক্যাপচা কোডটি প্রবেশ করাতে হবে। এরপর ওটিপি দিয়ে লগইন করতে হবে।
66
আধার ও আবেদনের তথ্য অমিল থাকলে পাবেন না আয়ুষ্মান কার্ড, পাশাপাশি বাবার নামে ভুল হলেও বাতিল হবে কার্ড। এ ছাড়া লিঙ্গ, ঠিকানা সব ঠিকঠাক না থাকলে মিলবে না আয়ুষ্মান কার্ড।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.