
আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রাজ্যের চার আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাতে চমক রয়েছে। প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের যে ৫ জন রাজ্যসভা সদস্যের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁরা হলেন তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে যাওয়া মৌসম নুর এবং সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে সকলেরই মেয়াদ ফুরোচ্ছে। এই পাঁচ আসনেই নির্বাচন হবে ১৬ মার্চ।
বিধানসভায় বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে পাঁচ আসনের মধ্যে চারটিতে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত। একটি আসনের জন্য নিজেদের মনোনীত প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে বিজেপি।
১৮ ফেব্রুয়ারি ৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.