Baduria: পৌরসভার ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ, আত্মঘাতী পঞ্চায়েত প্রধান

Published : Jun 02, 2026, 01:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Baduria News: পৌরসভার ময়লা ফেলার গাড়িতেও স্পষ্ট দুর্নীতি। সরকারি গাড়ি বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তারপর যা হল…বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Baduria News: রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হতেই আরও একটি মৃত্যুর খবর মিললো। এবার নিজের ঘর থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতেরপিঙ্গলেশ্বর গ্রামের ঘটনা। মৃত পঞ্চায়েত প্রধানের নাম জাহিদুল হক। মঙ্গলবার সকালো তার নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

অপমানে আত্মঘাতী পঞ্চায়েত প্রধান:-

গত রবিবার অর্থাৎ ৩১ মে এলাকার মানুষের অভিযোগ- স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে ১২ টি ব্যাটারিচালিত ময়লাফেলা গাড়ি (টোটো) সরকার থেকে দেওয়া হয় । কিন্তু গত তিন বছর আগে দেওয়া হয় এই গাড়িগুলো। ১২ টি টোটো প্রধান তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী একজনের আম বাগানে রেখে দেয় । কিন্তু তারপরে এলাকার মানুষ দেখে ১২টি টোটো থেকে এখন ৩টি টোটো আছে । বাদবাকি ৯টি টোটো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । এলাকার মানুষ ঘটনা জানতে পেরে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে ।

অভিযোগের পরেই বাকি ৩ টি টোটো যার বাগানে রেখেছিল তারা সকলে মিলে নিয়ে প্রধানের বাড়ির ভেতরে রেখে আসে । সেই সময় গ্রামের একজন বাধা দিতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় , অসুস্থ গ্রামবাসী প্রথমে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করে এবং পরে বাদুড়িয়া থানায় মারধোর সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে । পুরো ঘটনা ঘটিয়ে দেখতে ঘটনা চলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। পলাতক ছিল প্রধান। সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে। আজ সকালবেলায় তার ঘর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ টোটো গাড়ির ব্যাটারি চুরি করা এবং দুর্নীতির অভিযোগ তিনি মানতে পারেননি। সেই অপমানে তিনি দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন। তার জন্য আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন পরিবারের লোক।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Nabanna Govt Job: ডিসেম্বরের মধ্যেই ৫০ হাজার সরকারি নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?
DA Hike: কেন্দ্রের হারে ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা? জেনে নিন কবে মিলবে সুখবর, ঘোষণা মুখ্যমন্ত্রীর