মে মাসের শেষে টানা ব্যাঙ্ক বন্ধের যে খবর ছিল, তা সত্যি নয়। এসবিআই কর্মী সংগঠনের ডাকা ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে, জুন মাসে সপ্তাহান্ত ও বিভিন্ন উৎসব উপলক্ষে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
শুরু হয়েছে মে মাসের শেষ সপ্তাহ। আর এই সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকা কথা ছিল। আগে জানা গিয়েছিল, ২৩ মে থেকে ২৭ মে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ তারিখ ও ৩০ তারিখ খোলা থাকবে ব্যাঙ্ক। এবার প্রকাশ্যে এল নয়া আপডেট।
25
২৫ এবং ২৬ মে এই দুই দিন কর্মীদের বেতন বৈষম্য দূর করা থেকে শুরু করে নতুন নিয়োগ এমনকি পদোন্নতির মতো একাধিক দাবিকে সামনে রেখে ধর্মঘট ডেকেছিল এসবিআই স্টাফ ফেডারেশন। সে কারণে টানা ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল। আবার ২৭ ও ২৮ তারিখ বকরি ইদের ছুটি। সে কারণে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল।
35
জানা যাচ্ছে, এই সপ্তাহে টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে না। এসবিআই-র কর্মী সংগঠনের তরফে একেবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত রাখছে তারা। ফলে আজ খোলা থাকছে ব্যাঙ্ক।
এদিকে আবার জুন মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মিজোরাম ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তেমনই ২৫ জুন মহরমের ছুটি অন্ধ্রপ্রদেশ। ২৬ জুন ওই একই উপলক্ষে বন্ধ থাকবে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিোমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সমস্ত ব্যাঙ্ক।
55
হিমাচল প্রদেশে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ৩০ জুন মিজোরামে ব্যাঙ্ক বন্ধ রেমনা নি উৎসব উপলক্ষে। এছাড়া ৭ জুন রবিবার, ১৩ জুন মাসের দ্বিতীয় শনিবার ১৪ জুন রবিবার, ২১ জুন রবিবার, ২৭ জুন মাসের চতুর্থ শনিবার, ২৮ জুন রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.